উদ্দীপক
ডানলগ এন্টারপ্রাইজের ২০২৫ সালের জানুয়ারি মাসে নিম্নের লেনদেনগুলো সম্পন্ন হয়:
জানু. ১ঃ হাতে নগদ ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ২৫,০০০ টাকা।
জানু. ৪ঃ ব্যাংকে জমা দেওয়া হলো ৯,৫০০ টাকা।
জানু. ৮ঃ আসাদের নিকট থেকে ১০%, বাট্টা বাদে ৩,৬০০ টাকার চেক পাওয়া গেল।
জানু. ১৫ঃ সোহেলকে ৫% বাট্টা বাদে ৫,২২৫ টাকার চেক ইস্যু করা হলো।
জানু. ২২ঃ পণ্য ক্রয় ১২,০০০ টাকা (নগদে ৬০%, বাকিতে ৪০%)
জানু. ২৪ঃ অফিস সরঞ্জাম বাকিতে ক্রয় ১০,০০০ টাকা
জানু. ২৮ঃ সজিবকে ৫% বাট্টা বাদে ৪,৫০০ টাকার চেক প্রদান করা হলো।
জানু. ২৯ঃ বাড়িভাড়া প্রদান করা হলো ৮,০০০ টাকা (ব্যবসায়ের মালিক বাড়িটির ৬০% অংশ নিজ প্রয়োজনে ব্যবহার করে)।
জানু. ৩১ সমাপনী উদ্বৃত্তের ২৫% টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো।