উদ্দীপক
জনাব আলমগীর ২০২৩ সালের মার্চ মাসে খেলাঘর নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। উক্ত মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
মার্চ ১: মূলধন বাবদ ৬০,০০০ টাকা নগদ ও ১,৫০,০০০ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসায় শুরু।
মার্চ ২: বিক্রয় ৮০,০০০ টাকা; যার ৪০% চেকে ও অবশিষ্ট নগদে পাওয়া গেল।
মার্চ ৫: ব্যাংক হতে অফিসের প্রয়োজনে উত্তোলন ১৫,০০০ টাকা।
মার্চ ১০: ২ই মার্চ তারিখের চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো।
মার্চ ১৪: রাফিকে তার পাওনা ২৫,০০০ টাকা পূর্ণনিষ্পত্তিতে ২৪,৫০০ টাকা পরিশোধ করা হলো।
মার্চ ২১: পণ্য ক্রয় ২২,০০০ টাকা যার এক-তৃতীয়াংশ ধারে ও অবশিষ্ট নগদে।
মার্চ ২৫: ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ১২,০০০ টাকা।
মার্চ ৩০: সুদ বাবদ আয় হলো ১,৫০০ টাকা।