উদ্দীপক
২০২৩ সালের নভেম্বর মাসের মারুফ এন্ড কোং এর ব্যবসায়ের সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ:
১ নগদ ১,০০,০০০ টাকা ও ব্যাংক জমা ৬০,০০০ টাকা নিয়ে মালিক ব্যবসায় শুরু করেছেন।
৫ ৫% কারবারি বাট্টায় পণ্য ক্রয় ২০,০০০ টাকা, যার ৫০% ধারে।
৭ পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা। কারবারি বাট্টা ১০%, যার ১/২ অংশ নগদে প্রাপ্তি।
১০ ১০% বাট্টা বাদে মামুনের নিকট হতে ৩,৬০০ টাকার একটি চেক পাওয়া গেল।
১৫ ৫ তারিখের লেনদেন হতে সৃষ্ট দায় ৫% বাট্টায় পরিশোধ।
২০ একটি যন্ত্র ক্রয় ১০,০০০ টাকায় ও এর সংস্থাপন ব্যয় পরিশোধ ২,০০০ টাকা।
২৫ অতিরিক্ত মূলধন আনা হলো ১০,০০০ টাকা।
২৭ ব্যবসায় হতে মালিক নগদে উত্তোলন করেছে ৫,০০০ টাকা ও ব্যাংক হতে উত্তোলন করে কর্মচারীর বেতন পরিশোধ ৮,০০০ টাকা।
২৮ পুরাতন যন্ত্র বিক্রয় ৫,০০০ টাকা।
২৯ চেকের মাধ্যমে বাড়িভাড়া পরিশোধ ৫,০০০ টাকা।
৩০ নগদ উদ্বৃত্তের ১০,০০০ টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো।