উদ্দীপক
দাউদ এন্ড কোং, ঢাকা এর ২০২৪ সালের জানুয়ারি মাসের লেনদেন নিম্নরূপ:
জানু. ১ ইভা স্টোরস, চট্টগ্রাম হতে ধারে ক্রয় ৩০০ ডজন আপেল জুস, প্রতি ডজন ২০০ টাকা দরে। কারবারি বাট্টা ১৫%, প্যাকিং খরচ ২,৫০০ টাকা, চালান নং ১৩১। শর্ত: ২/১৫, নিট ৫০।
১৭ রাহীম বিতান, বরিশাল হতে ধারে ক্রয় ৫০০ ডজন কমলার জুস, প্রতি ডজন ১২০ টাকা দরে। ডেলিভারি খরচ ৩,০০০ টাকা, কারবারি বাট্টা ১০%, চালান নং ২৮০, শর্ত: ২/১০, নিট ৩০।
৩১ আবির এন্ড কোং, চাঁদপুর হতে ধারে ক্রয় ৩০০ কেজি চা, প্রতি কেজি ৫০০ টাকা দরে। কারবারি বাট্টা ৫%, পরিবহন খরচ। ৩,০০০ টাকা, চালান নং ৮২০, শর্ত: ২/২০, নিট ৪০।