উদ্দীপক
মেসার্স এস কে ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। ২০২৩ সালের মার্চ মাসের সম্পাদিত ব্যবসায়িক লেনদেনগুলো নিম্নরূপ:
২০২৩
মার্চ ১: খুচরা নগদ উদ্বৃত্ত ১৫০ টাকা।
মার্চ ১: প্রধান ক্যাশিয়ার থেকে প্রাপ্তি ৭৫০ টাকা।
মার্চ ২: কার্বন, রাবার ও পেনসিল ক্রয় ৭৫ টাকা।
মার্চ ৫: কাগজ ক্রয় ৬০ টাকা।
মার্চ ৮: রিকশা ভাড়া ৪০ টাকা।
মার্চ ৯: বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় ১.৮০০ টাকা।
মার্চ ১০: ইন্টারনেট ব্যয় ১২০ টাকা।
মার্চ ১২: বাস ভাড়া প্রদান ৫০ টাকা।
মার্চ ১৪: পুরাতন খবরের কাগজ বিক্রয় ৯০ টাকা।
মার্চ ১৮: ডাক খরচ প্রদান ৩০ টাকা।
মার্চ ২২: চা, চিনি ও বিস্কুট ক্রয় ৩৪০ টাকা।
মার্চ ২৭: মনিহারি খরচ প্রদান ৫০ টাকা।
মার্চ ৩১: পিয়নকে বকশিশ প্রদান ৪০ টাকা।