উদ্দীপক
২০২৩ সালের জুলাই মাসের তারা কোম্পানির হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাবলি সংগ্রহ করা হয়:
জুলাই. ১: নগদ জের ৫০,০০০ টাকা এবং ব্যাংক জমা ৮৫,০০০ টাকা।
জুলাই. ৩: পণ্য ক্রয় ২৫,০০০ টাকা যার মধ্যে নগদ ২০,০০০ টাকা এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান করা হয়।
জুলাই. ৫: অফিসের প্রয়োজনে ১০,০০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ৪,০০০ টাকা ব্যাংক হতে উত্তোলন করা হয়।
জুলাই. ৮: রিঙ্গো কোম্পানির নিকট হতে বাকিতে স্টোর সাপ্লাইজ ক্রয় ২,৪০০ টাকা, শর্ত n/৩০।
জুলাই. ১৪: প্রদেয় নোট স্বীকৃতি প্রদানপূর্বক ব্যাংক হতে ঋণ গ্রহণ ৩৫,০০০ টাকা।
জুলাই. ১৬: পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা (নগদে ২৫,০০০ টাকা এবং অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল)
জুলাই. ১৮: প্রদেয় নোট স্বীকৃতি দিয়ে পণ্য ক্রয় ১২,৫০০ টাকা।
জুলাই. ২৪: দেনাদারের নিকট হতে ১৫,০০০ টাকার চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো।
জুলাই. ২৫: নগদে জীবন বিমার প্রিমিয়াম প্রদান ২,৫০০ টাকা।
জুলাই. ৩০: দেনাদার তামারার নিকট পাওনা বাবদ ৬০,০০০ টাকার নোটের স্বীকৃতি পাওয়া গেল।
জুলাই. ৩১: বিজ্ঞাপন বিল ৪,০০০ টাকা যা পরবর্তী মাসে পরিশোধ করতে হবে।