উদ্দীপক
সুমন ট্রেডার্সের ২০২৩ সালের জুন মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
জুন: ১ নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে ৩০,০০০ টাকা ও ২৮,০০০ টাকা।
জুন: ৩ করিমের নিকট নগদে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা।
জুন: ৫ ব্যাংক থেকে উত্তোলন করা হলো ১০,০০০ টাকা।
জুন: ৮ রহিমের নিকট থেকে ১০% বাট্টায় ৫,০০০ টাকার পণ্য নগদে ক্রয়।
জুন: ১২ ধারে পণ্য ক্রয় ৪,৫০০ টাকা।
জুন: ১৪ ৫% বাট্টায় ৪,০০০ টাকা দেনা পরিশোধ করা হলো।
জুন: ১৬ পণ্য ক্রয় করে ৮,৫০০ টাকার চেক প্রদান করা হলো।
জুন: ২১ রহমানের নিকট থেকে ৮,৫০০ টাকা পাওনার পূর্ণনিষ্পত্তিতে ৮,৩০০ টাকা পাওয়া গেল।
জুন: ২৯ বেতন নগদে ৩,০০০ টাকা এবং চেকে ১,৫০০ টাকা পরিশোধ করা হলো।
জুন: ৩০ ভাড়া প্রাপ্তি ৩,৫০০ টাকা।