উদ্দীপক
২০২৪ সালের নভেম্বর মাসের আমীর এন্ড কোং এর ব্যবসায়ের সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ :
নভে.১ঃ নগদ ১,০০,০০০ টাকা ও ব্যাংকে জমা ৬০,০০০ টাকা নিয়ে মালিক ব্যবসায় শুরু করেছেন।
"-৫ঃ ৫% কারবারি বাট্টায় পণ্য ক্রয় ২০,০০০ টাকা, যার ৫০% ধারে।
"-৭ঃ পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা। কারবারি বাটা ১০%, যার ১/২ অংশ নগদে প্রাপ্তি।
"-১০ঃ ১০% বাট্টা বাদে মামুনের নিকট হতে ৩,৬০০ টাকার একটি চেক পাওয়া গেল।
"-১৫ঃ ৫ তারিখের লেনদেন হতে সৃষ্ট দায় ৫% বাটায় পরিশোধ।
"-২০ঃ একটি যন্ত্র ক্রয় ১০,০০০ টাকায় ও এর সংস্থাপন ব্যয় পরিশোধ ২,০০০ টাকা।
"-২৫ঃ অতিরিক্ত মূলধন আনা হলো ১০,০০০ টাকা।
"-২৭ঃ মালিক নগদে উত্তোলন করেছে ৫,০০০ টাকা ও ব্যাংক হতে উত্তোলন করে কর্মচারীর বেতন পরিশোধ ৮,০০০ টাকা।
"-২৮ঃ পুরাতন যন্ত্র বিক্রয় ৫,০০০ টাকা।
"-২৯ঃ চেকের মাধ্যমে বাড়িভাড়া পরিশোধ ৫,০০০ টাকা।
"-৩০ঃ নগদ উদ্বৃত্তের ১০,০০০ টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো।