উদ্দীপক
জনাব সুমন্ত আসলামের হিসাব বই থেকে নিম্নোক্ত ঘটনাগুলো নেওয়া হয়েছে:
২০১৬
জানু. ১ঃ জনাব সুমন্ত আসলাম নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা এবং ব্যাংক থেকে ৬০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন।
"-৫ঃ ৪০,০০০ টাকার পণ্য বাকিতে ক্রয় করা হয়।
"-১০ঃ পণ্য বিক্রয় ৮০,০০০ টাকা (৬০% নগদে এবং ৪০% চেকে)
"-১৫ঃ মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশোধ ১০,০০০ টাকা।
"-২০ঃ ১০,০০০ টাকা বেতনের একজন কর্মচারীকে নিয়োগ দিলেন।
"-৩০ঃ আসবাবপত্রের বার্ষিক ১০% অবচয় ধার্য করা হলো।
"-৩১ঃ ফেব্রুয়ারি ১০ তারিখে ২০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান।