উদ্দীপক
কামাল ট্রেডার্স-এর ২০২৪ সালের জুলাই মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
জুলাই ১: নগদ উদ্বৃত্ত ৩০,০০০ টাকা; ব্যাংক জমা ৪০,০০০ টাকা।
"-২: কারবারের প্রয়োজনে নগদ ১৫,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনায়ন করা হলো।
"-৭: ২০,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় বিক্রয় করে ৫০% নগদে ও ৫০% চেকে আদায় হলো।
"-১০: পুরাতন আসবাবপত্র নগদে বিক্রয় হলো ১০,০০০ টাকা।
"-১৫: মুন্না ট্রেডার্স-এর নিকট হতে নগদে ৭,৫০০ টাকা প্রাপ্তি এবং বাট্টা প্রদান ৫০০ টাকা।
"-২০: মাসুদ ট্রেডার্স-এর নিকট হতে ১০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো।
"-২৫: মাসুদ ট্রেডার্সকে পরিশোধ ৯,৭০০ টাকা এবং বাট্টা প্রাপ্তি ৩০০ টাকা।
"-২৮: ভোক্তাদের মধ্যে বিনামূল্যে ৭,৫০০ টাকার পণ্য বিতরণ করা হলো।
"-২৯: কারবার হতে নগদ ২,০০০ টাকা উত্তোলন করা হলো।
"-৩১: নগদ উদ্বৃত্ত অর্ধেক ব্যাংকে জমা দেওয়া হলো।