উদ্দীপক
জনাব কাজল-এর ব্যবসায়ে জানুয়ারি ২০২৪ মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
২০২৪
জানু. ১: মাসুম ট্রেডার্স-এর নিকট হতে ১২,০০০ টাকা মূল্যের পণ্য ক্রয়। শর্ত ২/১০, নিট ৩০; কারবারি বাট্টা ১০%।
"-৫: রায়হান ব্রাদার্স-এর নিকট হতে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা; শর্ত ২/১০, নিট ৪০; কারবারি বাট্টা ১০%।
"-৯: মাসুম ট্রেডার্স-এর পাওনা সম্পূর্ণ পরিশোধ করা হলো।
"-১১: লাভলি ট্রেডার্স-এর নিকট থেকে পণ্য ক্রয় ৯,০০০ টাকা। শর্ত ২/১০, নিট ৪০।
"-১২: জাভেদ এন্টারপ্রাইজ-এর নিকট হতে পণ্য ক্রয় ১০,০০০ টাকা। শর্ত ১/১৫, নিট ৪৫।
"-১৪: রায়হান ব্রাদার্স-এর পাওনা পরিশোধ করা হলো।
"-২৩: সাবিতের নিকট থেকে নগদে পণ্য ক্রয় ৪,০০০ টাকা।
"-২৯: কর্মচারী আবদুলকে ৪,০০০ টাকা বেতন প্রদান।