উদ্দীপক
নিম্নলিখিত লেনদেনগুলো ২০২৩ সালের এপ্রিল মাসের আকিব ট্রেডার্স এর হিসাব বই হতে নেওয়া হয়েছে:
এপ্রিল ১ নগদ উদ্বৃত্ত ৯০০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৭৫০০০ টাকা
'' ৪ আজাদের পাওনা ২০০০০ টাকা ৫% বাট্টা বাদে ৫০% নগদে ও ৫০% চেকে পরিশোধ করা হলো
'' ১২ দেনাদার হাশিমের নিকট থেকে ১২০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৬০০০ টাকা নগদে এবং ৫৭০০ টাকার একখানি চেক পাওয়া গেল, চেকটি ওইদিনই ব্যাংকে জমা দেওয়া হল
'' ১৭. নগদ উত্তোলন ৯০০০ টাকা এবং পণ্য উত্তোলন ২০০০ টাকা
'' ২২. কারবার হতে মালিকের ছেলের কলেজের বেতন প্রদান ১০০০ টাকা
'' ২৪. ব্যাংকে জমা দেওয়া হল ৮০০০ টাকা
'' ২৫. নগদে একটি ল্যাপটপ ক্রয় করা হয়েছে ৪৫০০০ টাকা
'' ২৮. আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ১০০০ টাকা
'' ৩০. নগদে পণ্য ক্রয় ৭০০০ টাকা