উদ্দীপক
২০২৩ সালের মে মাসে মিসির আলী ট্রেডার্সের সংঘটিত লেনদেনসমূহ ছিল নিম্নরূপ:
মে: ০১: প্রারম্ভিক উদ্বৃত্ত নগদ ১,০০,০০০ টাকা এবং ব্যাংক ৮০,০০০ টাকা।
'' ০৫: পণ্য বিক্রয় নগদে ৩০,০০০ টাকা।
'' ১০: ব্যাংকে জমা দেয়া হলো ৪০,০০০ টাকা।
'' ১২: রহিম ব্রাদার্সের নিকট থেকে ১০% বাট্টায় ১৬,০০০ টাকার পণ্য নগদে ক্রয় করা হলো।
" ১৫: ধারে পণ্য ক্রয় ২৪,০০০ টাকা।
'' ১৮ : জামানের নিকট থেকে পাওনা ১০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৯,৬০০ টাকা পাওয়া গেল।
'' ২০: রহিম ট্রেডার্সকে চেক মারফত ৩৬,০০০ টাকা পরিশোধ করে ৮০০ টাকা বাট্টা পাওয়া গেল।
'' ২৫: আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ৪,০০০ টাকা।
'' ৩০ বেতন নগদে ২০,০০০ টাকা পরিশোধ করা হলো এবং ভাড়া চেক মারফত ১০,০০০ টাকা পরিশোধ করা হলো।