শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি সম্পন্ন করার ধাপগুলো বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি হলো নিষেক প্রক্রিয়া। এটি সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। নিষেক প্রক্রিয়ায় ডিম্বাণুকে নিষিক্তকরণের ধাপসমূহ নিচে বিশ্লেষণ করা হলো- ১. শুক্রাণুগুলো অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ নামক এনজাইম ডিম্বাণুর চারপাশে ক্ষরণ করে। ফলে ডিম্বাণুর চারপাশে করোনা রেডিয়েটা এনজাইম বিচ্ছিন্ন হয় এবং শুক্রাণুগুলোর গমন পথ সৃষ্টি হয়। শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর জোনাপেলুসিডায় যায় এবং শুক্রাণুর মস্তকঝিল্লিতে বন্ধনের সৃষ্টি হয়। ২. বন্ধনের ফলে উদ্দীপিত হয়ে শুক্রাণু মস্তক থেকে এনজাইম ক্ষরণ করে। এই এনজাইম জোনাপেলুসিডার অংশকে বিচ্ছিন্ন করে একটি পথ সৃষ্টি করে। এই পথ দিয়ে একটি শুক্রাণু ডিম্বাণুর ঝিল্লির কাছে আসে। শুক্রাণুটির মস্তক ডিম্বাণুর প্লাজমা মেমব্রেনের সাথে একীভূত হয় এবং ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে। ৩. শুক্রাণুর মস্তক ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে এনজাইমের প্রভাবে জোনাপেলুসিডা পুরু ও শক্ত হয়ে যায়। ফলে আর কোনো শুক্রাণু নিষেকে অংশ নিতে পারে না। ৪. শুক্রাণুর নিউক্লিয়াসটি স্ফীত হয়। এই পর্যায়ে শুক্রাণুর নিউক্লিয়াসকে পুরুষ প্রোনিউক্লিয়াস এবং ডিম্বাণুর নিউক্লিয়াসকে স্ত্রী প্রোনিউক্লিয়াস বলে। ৫. পুরুষ প্রোনিউক্লিয়াস ডিম্বাণুর কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে স্ত্রী প্রোনিউক্লিয়াসে একীভূত হয় এবং ডিম্বাণুটি ডিপ্লয়েড জাইগোট বা ভূণাণুতে পরিণত হয়। এভাবেই মানবদেহে নিষেক ঘটে। এই প্রক্রিয়াটি সাধারণত অপরিবর্তনশীল। একবার নিষিক্ত হলে ঐ ডিমটিকে পুনরায় নিষিক্ত করা যায় না।

HSC Home Science 2nd Paper Chapter 2 : প্রজননতন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি ও পারিপার্শ্বিক প্রভাব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · Chapter 2 : প্রজননতন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি ও পারিপার্শ্বিক প্রভাব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি সম্পন্ন করার ধাপগুলো বিশ্লেষণ করো।

উদ্দীপক

মানব শিশুর জন্মগ্রহণ একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এ প্রক্রিয়াটি নারী দেহে সংঘটিত হয়। এ প্রক্রিয়ায় ডিম্বাণুকে নিষিক্তকরণের জন্য বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়।

উত্তর

পূর্ণ গঠিত প্লাসেন্টার ওজন সাধারণত ৬০০ গ্রাম হয়।

উত্তর

বায়ু দূষণ গর্ভবতী মায়ের মাধ্যমে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে। কীটনাশক ব্যবহার, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া বায়ুকে দূষিত করে। এর ফলে বায়ুতে ক্ষতিকর উপাদান সালফার, সিসা ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায়, যা গর্ভবতী মাকে আক্রান্ত করে। ফলে মৃত সন্তান বা বিকলাঙ্গ সন্তান জন্ম হওয়ার আশঙ্কা থাকে।

উত্তর

উদ্দীপকে নিষেক প্রক্রিয়ার কথা বলা হয়েছে যা নারী দেহে সংঘটিত হয়। নিষেক একটি জৈবিক প্রক্রিয়া। যৌন প্রজননের জন্য নিষেক প্রয়োজন। পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াসে একীভবনের মাধ্যমে জাইগোট সৃষ্টির প্রক্রিয়াই নিষেক। ডিম্বাণু হচ্ছে হেপ্লয়েড (n), এতে ২৩টি ক্রোমোজোম থাকে। শুক্রাণুও হেপ্লয়েড (n), এতেও ২৩টি ক্রোমোজোম থাকে। জাইগোট হচ্ছে ডিপ্লয়েড (2n) অর্থাৎ এতে ক্রোমোজোমের সংখ্যা ২৩ জোড়া। নারীদেহে ডিম্বাশয় থেকে পরিণত ডিম্বাণু ফেলোপিয়ান নালিতে প্রবেশ করে। ফেলোপিয়ান নালির ঊর্ধ্ব প্রান্তে ডিম্বাণু ৬-৭ ঘণ্টা অবস্থান করে এবং সেখানেই শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে জাইগোট গঠন করে। শুক্রাণুর নিষেক ক্ষমতা থাকে ৪৯ ঘণ্টা। কয়েক মিলিয়ন শুক্রাণু জরায়ুতে প্রবেশের পর লেজের সাহায্যে সাঁতরে ফেলোপিয়ান নালির শেষ প্রান্তে পৌছে যায়। একটি শুক্রাণু দ্বারা একটি মাত্র ডিম্বাণু নিষিক্ত হয়। এভাবে মানবদেহের ভেতরে অন্তঃনিষেক ঘটে। নিষেক প্রক্রিয়া বিশেষভাবে নির্দিষ্ট। কেবল একই প্রজাতির পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে এটি হয়।

উত্তর

উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি হলো নিষেক প্রক্রিয়া। এটি সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। নিষেক প্রক্রিয়ায় ডিম্বাণুকে নিষিক্তকরণের ধাপসমূহ নিচে বিশ্লেষণ করা হলো- ১. শুক্রাণুগুলো অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ নামক এনজাইম ডিম্বাণুর চারপাশে ক্ষরণ করে। ফলে ডিম্বাণুর চারপাশে করোনা রেডিয়েটা এনজাইম বিচ্ছিন্ন হয় এবং শুক্রাণুগুলোর গমন পথ সৃষ্টি হয়। শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর জোনাপেলুসিডায় যায় এবং শুক্রাণুর মস্তকঝিল্লিতে বন্ধনের সৃষ্টি হয়। ২. বন্ধনের ফলে উদ্দীপিত হয়ে শুক্রাণু মস্তক থেকে এনজাইম ক্ষরণ করে। এই এনজাইম জোনাপেলুসিডার অংশকে বিচ্ছিন্ন করে একটি পথ সৃষ্টি করে। এই পথ দিয়ে একটি শুক্রাণু ডিম্বাণুর ঝিল্লির কাছে আসে। শুক্রাণুটির মস্তক ডিম্বাণুর প্লাজমা মেমব্রেনের সাথে একীভূত হয় এবং ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে। ৩. শুক্রাণুর মস্তক ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে এনজাইমের প্রভাবে জোনাপেলুসিডা পুরু ও শক্ত হয়ে যায়। ফলে আর কোনো শুক্রাণু নিষেকে অংশ নিতে পারে না। ৪. শুক্রাণুর নিউক্লিয়াসটি স্ফীত হয়। এই পর্যায়ে শুক্রাণুর নিউক্লিয়াসকে পুরুষ প্রোনিউক্লিয়াস এবং ডিম্বাণুর নিউক্লিয়াসকে স্ত্রী প্রোনিউক্লিয়াস বলে। ৫. পুরুষ প্রোনিউক্লিয়াস ডিম্বাণুর কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে স্ত্রী প্রোনিউক্লিয়াসে একীভূত হয় এবং ডিম্বাণুটি ডিপ্লয়েড জাইগোট বা ভূণাণুতে পরিণত হয়। এভাবেই মানবদেহে নিষেক ঘটে। এই প্রক্রিয়াটি সাধারণত অপরিবর্তনশীল। একবার নিষিক্ত হলে ঐ ডিমটিকে পুনরায় নিষিক্ত করা যায় না।
HSCHome Science 2nd PaperChapter 2 : প্রজননতন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি ও পারিপার্শ্বিক প্রভাব (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : আইরিনের বয়স ২৩ বছর। সে সাত মাসের অন্তঃসত্ত্বা। সে নিয়মিত সুষম খাবার খায় ও ডাক্তারের কাছে যায় পরিবারের সবাই তাকে নিয়ে আনন্দে আছে। দৃশ্যকল্প-২ : রোজিনার বয়স ১৬ বছর। সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু দরিদ্রতার কারণে সে পুষ্টিকর খাবার খেতে পারে না। প্রায়ই স্বামীর সাথে তার মনোমালিন্য হয়।

Rajshahi · 2018

ক
বংশগতি কাকে বলে?
খ
ডাউন্স সিনড্রোম একটি বংশগত ত্রুটি— বুঝিয়ে লেখো।
গ
দৃশ্যকল্প-১ এর গর্ভস্থ শিশুর বর্ধন ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যকল্প-১ ও ২ এর ক্ষেত্রে পারিপার্শ্বিক প্রভাবের তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ডাউন্স সিনড্রোম একটি বংশগত ত্রুটি— বুঝিয়ে লেখো।

ডাউন্স সিনড্রোম একটি বংশগত ত্রুটি— বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বংশগতি কাকে বলে?

বংশগতি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দুই বছর পূর্বে মুনার বিয়ে হয়। এ সময় সে গর্ভবতী হয়। গর্ভকালীন সময়ে পারিবারিক অশান্তির কারণে মুনার প্রায়ই মাথা ব্যথা। হতো। বিষয়টি স্বাভাবিক মনে করে সে ব্যথানাশক ঔষধ খেতে থাকে। পরবর্তী সময়ে প্রসবের পর তার সন্তানের রক্তে ত্রুটি পাওয়া যায়। ডাক্তার মুনাকে বলেন গর্ভকালীন সময়ে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে ভালো থাকাও জরুরি।
ক
হিমোফিলিয়া কী?
খ
গর্ভকালীন চতুর্থ মাসে ভূণের বিকাশ সম্পর্কে ব্যাখ্যা দাও।
গ
মুনার শিশুর রক্তে সমস্যা হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।
ঘ
ডাক্তারের মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.গর্ভকালীন চতুর্থ মাসে ভূণের বিকাশ সম্পর্কে ব্যাখ্যা দাও।

গর্ভকালীন চতুর্থ মাসে ভূণের বিকাশ সম্পর্কে ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হিমোফিলিয়া কী?

হিমোফিলিয়া কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সোমা প্রথমবার গর্ভধারণ করেছে। বর্তমানে সে গর্ভকালীন তৃতীয় মাসে অবস্থান করছে। প্রথমবার গর্ভধারণ করায় সে খুবই উদ্বিগ্ন। কারণ সে জানে গর্ভধারণের পর থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত গর্ভের প্রতিকূল পরিবেশ ভূণের বিকাশকে ঝুঁকিপূর্ণ করে তোলে।
ক
পুরুষ প্রজননতন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত?
খ
মায়ের মনোভাব গর্ভস্থ শিশুর ওপর কীরূপ প্রভাব ফেলে?
গ
সোমার গর্ভকালীন অবস্থানে গর্ভস্থ শিশুর বিকাশ ব্যাখ্যা করো।
ঘ
সোমার ধারণাটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মায়ের মনোভাব গর্ভস্থ শিশুর ওপর কীরূপ প্রভাব ফেলে?

মায়ের মনোভাব গর্ভস্থ শিশুর ওপর কীরূপ প্রভাব ফেলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পুরুষ প্রজননতন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত?

পুরুষ প্রজননতন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।