শিশুকে টিকা দেওয়া গুরুত্বপূর্ণ কেন- ব্যাখ্যা করো।
উত্তর: শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিষেধক টিকা দেওয়া হয়। টিকা পরীক্ষাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে রোগের জীবাণু অথবা জীবাণু থেকে উৎপন্ন রস দিয়ে তৈরি করা হয়। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সংক্রামক রোগ থেকে শিশুদের অকালমৃত্যু ও পঙ্গুত্ব রোধ করা। আমাদের দেশে এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো। তাই, শিশুকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ম অনুযায়ী সব কয়টি রোগ প্রতিরোধক টিকা দিতে হবে।
HSC Home Science 2nd Paper Chapter 4 : নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 4 : নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
শিশুকে টিকা দেওয়া গুরুত্বপূর্ণ কেন- ব্যাখ্যা করো।
উত্তর