চিকিৎসকের পরামর্শটির যথার্থতা যাচাই করো।
উত্তর: দোলার ছেলের জন্ডিস হয়েছিল। ৭ দিনের মধ্যে সে ভালো হয়ে যায়। তখন চিকিৎসক তাকে পরবর্তীতে বয়স অনুযায়ী টিকা প্রদান করতে বলেন। ভ্যাকসিন জাতীয় প্রতিরোধক টিকা দেহে নির্দিষ্ট রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোনো টিকা যেমন-পোলিও, ডিপথেরিয়া, হুপিংকাশি এবং ধনুষ্টংকার তিনবার নির্দিষ্ট ব্যবধানে দিতে হয়। কিন্তু যক্ষ্মার জন্য। BCG, হামের জন্য measles vaccine একবারই দিতে হয়। শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া আবশ্যক। টিকা দেবার ফলে শিশুর শৈশবকালে ঐ জাতীয় রোগাক্রমণের সম্ভাবনা থাকে না। নিম্নে দোলার ছেলের টিকা প্রদানের নমুনা দেওয়া হলোঃ বয়স টিকা ও বিবরণ জন্মের পর থেকে ১১ মাস বিসিজি ৬ সপ্তাহ ডিপিটি + পোলিও + হেপাটাইটিস- বি- ১ম ডোজ ১০ সপ্তাহ বা আড়াই মাস ডিপিটি + পোলিও + হেপাটাইটিস- বি- ২য় ডোজ ১৪ সপ্তাহ বা সাড়ে ৩ মাস ডিপিটি + পোলিও + হেপাটাইটিস- বি- ৩য় ডোজ ৯ মাস পূর্ণ হলে হাম + পোলিও- (৪র্থ ডোজ) টিকা প্রদানের পর শিশুর মধ্যে কম বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। এগুলো স্বাভাবিক এবং কিছুদিনের মধ্যে চলে যায়।
HSC Home Science 2nd Paper Chapter 4 : নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 4 : নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
চিকিৎসকের পরামর্শটির যথার্থতা যাচাই করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর