সুমি কেন শিশুকে রোদে রাখছেন? এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: জন্মের পর নতুন পরিবেশের সাথে অভিযোজন করার জন্য নবজাতকের বিশেষ পরিচর্যা বা যত্নের প্রয়োজন হয়। নবজাতকের জীবনের প্রথম দুই সপ্তাহের পরিচর্যা তার পুরো জীবনের ওপর প্রভাব ফেলে। সঠিক পরিচর্যার অভাবে নবজাতকের শারীরিক ও মানসিক ত্রুটি দেখা দিতে পারে। উদ্দীপকে সুমির সন্তানের বয়স এক সপ্তাহ। অর্থাৎ শিশুটি নবজাতক। তাই তার বিশেষ যত্নের প্রয়োজন। শিশুর যত্নে সূর্যালোক এবং মুক্ত বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন 'ডি' এর অভাব পূরণ করার সবচেয়ে উপযুক্ত মাধ্যম হচ্ছে সূর্যের আলো শরীরে লাগানো। ভোরের নরম রোদ শিশুর কোমল অস্থির জন্য গুরুত্বপূর্ণ। শিশুর শরীরে অলিভ অয়েল মাখিয়ে সকালের নরম রোদে রাখলে ত্বকের নিচে অবস্থিত 7-ডি-হাইড্রোকোলেস্টেরল সূর্যের রশ্মির প্রভাবে ভিটামিন 'ডি'-তে পরিণত হয়। এ কারণেই সুমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুকে রোদে রেখেছেন। পরিশেষে বলা যায়, শিশুর সুস্থতার কথা চিন্তা করে ঘরে যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে তার ব্যবস্থা থাকা দরকার।
HSC Home Science 2nd Paper Chapter 4 : নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 4 : নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সুমি কেন শিশুকে রোদে রাখছেন? এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর