উদ্দীপকের আলোকে উক্ত সংস্থার কার্যাবলি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জাতীয় মানবাধিকার কমিশনের কথা বলা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলি নিম্নরূপ: মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও নিশ্চিত করার লক্ষ্যেই জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। জেলখানা, থানা হেফাজত, কিশোর সংশোধন কেন্দ্র বা অন্য যেকোনো আটক কেন্দ্রসহ সরকারি সেবাপ্রদান প্রতিষ্ঠান যেমন- হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান প্রভৃতি পরিদর্শন করে সেখানকার পরিবেশ উন্নয়নের জন্য সরকারের কাছে সুপারিশ প্রদান করা মানবাধিকার কমিশনের কাজের অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি বা সরকারি সংস্থার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেলে বা লঙ্ঘনের প্ররোচনা দেখা দিলে কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে অথবা ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদনের ভিত্তিতে তদন্ত করতে পারে। মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত কোনো বিচারাধীন মামলায় আদালতের অনুমতি নিয়ে মধ্যস্থতা বা হস্তক্ষেপ করতে পারে। সরকারের সম্পাদিত বিদ্যমান আইনসমূহ মানবাধিকার রক্ষা করছে কিনা তা পর্যালোচনা করা এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি বাস্তবায়নের জন্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। দেশের সংস্কৃতিতে মানবাধিকার প্রতিষ্ঠা করতে সেমিনার, কর্মশালা, প্রকাশনা এবং মিডিয়ার মাধ্যমে জনগণের মধ্যে মানবাধিকার সম্পর্কে সচেতনতা ও শিক্ষার প্রচার করাও এ কমিশনের কার্যাবলির অন্তর্ভুক্ত। এছাড়াও মানবাধিকার রক্ষায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠনের কার্যক্রমে সহায়তা ও উৎসাহ প্রদান করা; মানবাধিকার রক্ষার কৌশল নির্ধারণে শিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠানে গবেষণামূলক কাজ পরিচালনা করা প্রভৃতিও জাতীয় মানবাধিকার সংস্থার কার্যাবলি অন্তর্ভুক্ত।
HSC Social Work 2nd Paper Chapter 6: বাংলাদেশ সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 6: বাংলাদেশ সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত সংস্থার কার্যাবলি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর