১৯৬১ সালে প্রণীত মুসলিম পারিবারিক আইনের তাৎপর্য লেখ।
উত্তর: বিবাহ, রেজিস্ট্রি, তালাক ও বিবাহ বিচ্ছেদ, খোরপোশ ও দেনমোহর, বহুবিবাহ, উত্তরাধিকারসহ নারী অধিকার ও কল্যাণ বিষয়ক আরও কতিপয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাস্তব প্রয়োজনে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আইন অবহেলিত নারী সমাজের স্বার্থ সংরক্ষণ ও ব্যাপক নিরাপত্তা লাভের সুযোগ করে দিয়েছে। এ আইনে ছেলেমেয়েদের বিবাহের বয়স ধার্য করে বাল্যবিবাহ, স্বামীর ইচ্ছামতো স্ত্রী ত্যাগ ও গ্রহণ করার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে বিবাহ বিচ্ছেদ ও বহুবিবাহ এবং পারিবারিক ভাঙনকে রোধ করে সুস্থ সমাজ জীবনরক্ষা করার চেষ্টা করা হয়েছে। তালাকপ্রাপ্ত স্ত্রী যাতে লিখিত প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়ে দেনমোহর ও ভরণপোষণ থেকে বঞ্চিত না হয়, সেজন্য এ আইনে বিবাহ রেজিস্ট্রেশনের মাধ্যমে নারী সমাজের নিরাপত্তা লাভের ব্যবস্থা করা হয়েছে। তাই বলা যায়, নারী সমাজের অধিকার রক্ষায় ও স্বার্থ সংরক্ষণে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ভূমিকা অনস্বীকার্য।
HSC Social Work 2nd Paper Chapter 5: সামাজিক আইন এবং সমাজকর্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 5: সামাজিক আইন এবং সমাজকর্ম · সৃজনশীল
১৯৬১ সালে প্রণীত মুসলিম পারিবারিক আইনের তাৎপর্য লেখ।
উত্তর
