সামাজিক সমস্যা সমাধানে উক্ত আইনের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক সমস্যা সমাধানে উক্ত মুসলিম পারিবারিক আইন ১৯৬১ এর ভূমিকা ব্যাপক। মুসলিম পারিবারিক আইন নারী সমাজের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় এ আইন ব্যাপক ভূমিকা পালন করে। বিয়েতে মেয়েদের মতামত বিবেচনার সুযোগ সৃষ্টি হয়। বিয়ের বয়স নির্ধারণ করে দেওয়ার ফলে একদিকে বাল্যবিবাহ নিরুৎসাহিত হওয়ায় পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় না; অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির রোধেও সহায়ক ভূমিকা পালন করে। এ আইনের মাধ্যমে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় স্ত্রী গ্রহণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করায় অবহেলিত নারী সমাজের পৃথক মর্যাদা লাভের সুযোগ হয়, সাথে সাথে বহুবিবাহে নিরুৎসাহিত হয়। তালাক বিষয়টি নারী সমাজে একটি আতঙ্কের নাম। এ আইনে তালাক প্রদান ও এর কার্যকারিতা নিয়ে সুষ্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আবার পারিবারিক ভাঙন রোধেও এ আইন বিশেষ তাৎপর্যবহ। তালাক কার্যকর করার পূর্বে স্থানীয় সংস্থা বা সালিশি পরিষদের মাধ্যমে পারিবারিক বন্ধন পুনঃপ্রতিষ্ঠায় চেষ্টা করা হয়। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এ আইনের ফলে নারীরা স্বেচ্ছাচার থেকে রক্ষা পায় এবং সামাজিক ও মানবিক মর্যাদার অধিকারী হয়। এ আইনের আওতায় নারীরা তাদের অন্যতম অধিকারি মোহরানার টাকা আদায়ের অধিকার পায়। স্বামীকে স্ত্রীর ভরণপোষণ দিতে এ আইনে বাধ্য করা হয়। ফলে নারীর জীবনে অনেকটা নিরাপদ হয়ে ওঠে। সর্বোপরি উপর্যুক্ত তথ্যের মতো বিভিন্ন সামাজিক সমস্যা সর্বাঙ্গে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ প্রশংসনীয় ভূমিকা পালন করে।
HSC Social Work 2nd Paper Chapter 5: সামাজিক আইন এবং সমাজকর্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 5: সামাজিক আইন এবং সমাজকর্ম · সৃজনশীল
সামাজিক সমস্যা সমাধানে উক্ত আইনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
