শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশে উক্ত সংস্থার কার্যক্রম আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি হলো জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। বাংলাদেশে এ সংস্থাটি শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জনের পরবর্তী সময় থেকে ইউনিসেফ বাংলাদেশে কাজ করে আসছে। যুদ্ধবিধ্বস্ত দেশের শিশুদের, স্বাস্থ্যরক্ষা ও পুষ্টি কার্যক্রমে প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখযোগ্য। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিশুদের কল্যাণে খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, পুষ্টি, বিশুদ্ধ পানি, টিকা ইত্যাদি বিষয়ে কাজ করে থাকে। ইউনিসেফ শিক্ষার মান উন্নয়ন ও সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকারের সঙ্গে কাজ করছে। তারা প্রাথমিক শিক্ষাকে সহজলভ্য করা, ঝরে পড়ার হার কমানো এবং দুর্যোগপূর্ণ বা প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করছে। পাশাপাশি শিশু ও মায়েদের স্বাস্থ্যসেবা উন্নত করতে টিকাদান, পুষ্টি ও জন্মকালীন সেবায় সহায়তা দিয়ে আসছে, যার ফলে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে। তাঁরা বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতেও কাজ করছে। শিশু সুরক্ষায় ইউনিসেফ বাল্যবিবাহ, শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করে। এছাড়া ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থাও করে থাকে। কিশোর-কিশোরীদের দক্ষতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং জীবনদক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল করে তুলতে সংস্থাটি কাজ করছে। সুতরাং বলা যায়, বাংলাদেশে শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিসেফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

HSC Social Work 2nd Paper Chapter 8: বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · Chapter 8: বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম · সৃজনশীল

বাংলাদেশে উক্ত সংস্থার কার্যক্রম আলোচনা কর।

উদ্দীপক

'ই' একটি আন্তর্জাতিক সমাজ উন্নয়ন সংস্থা। ১৯৬৫ সালে এটি শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে। মা ও শিশুদের কল্যাণ এবং বিশ্বব্যাপী শিক্ষা উপকরণ সরবরাহে এর ভূমিকা অতুলনীয়।

Jessore · 2025

উত্তর

UNDP-এর পূর্ণরূপ হলো- United Nations Development Programme.

উত্তর

UNDP এর একটি কর্মসূচি হলো নারী উন্নয়ন প্রকল্প। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীরা বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্য UNDP নারী উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের মাধ্যমে নারীদের মধ্যে উদ্যোক্তার গুরুত্ব সম্পর্কে জোরদার প্রচেষ্টা চালানো হয়। বিশ্বের ৮০টি দেশে UNDP-এর সহায়তায় জেন্ডারভিত্তিক নির্যাতন রোধে কাজ চলছে।

উত্তর

উদ্দীপকে জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) নামক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কথা বলা হয়েছে। ইউনিসেফ (UNICEF) হলো জাতিসংঘের শিশু তহবিল, এটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় মূলত যুদ্ধাহত দেশগুলোর শিশুদের সহায়তা প্রদানের জন্য। বর্তমানে ইউনিসেফ সারা বিশ্বের শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, শিক্ষা, পুষ্টি, শিশুর অধিকার 'রক্ষা এবং জরুরি মানবিক সহায়তা প্রদানে কাজ করছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশে এ সংস্থা টিকা প্রদান, পুষ্টি কর্মসূচি, প্রাথমিক শিক্ষা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছে। উদ্দীপকে একটি আন্তর্জাতিক সমাজ উন্নয়ন সংস্থার কথা বলা হয়েছে, যা ১৯৬৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে। এটি মূলত মা ও শিশুদের কল্যাণ এবং বিশ্বব্যাপী শিক্ষা উপকরণ সরবরাহে কাজ করে। এ বৈশিষ্ট্যগুলো সরাসরি ইউনিসেফের সাথে সম্পর্কিত। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বিশ্বজুড়ে শিশু ও মায়ের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সুরক্ষার জন্য কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের শিশুদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এটি গঠিত হয়েছিল। তাই উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো ইউনিসেফকেই নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি হলো জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। বাংলাদেশে এ সংস্থাটি শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জনের পরবর্তী সময় থেকে ইউনিসেফ বাংলাদেশে কাজ করে আসছে। যুদ্ধবিধ্বস্ত দেশের শিশুদের, স্বাস্থ্যরক্ষা ও পুষ্টি কার্যক্রমে প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখযোগ্য। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিশুদের কল্যাণে খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, পুষ্টি, বিশুদ্ধ পানি, টিকা ইত্যাদি বিষয়ে কাজ করে থাকে। ইউনিসেফ শিক্ষার মান উন্নয়ন ও সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকারের সঙ্গে কাজ করছে। তারা প্রাথমিক শিক্ষাকে সহজলভ্য করা, ঝরে পড়ার হার কমানো এবং দুর্যোগপূর্ণ বা প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করছে। পাশাপাশি শিশু ও মায়েদের স্বাস্থ্যসেবা উন্নত করতে টিকাদান, পুষ্টি ও জন্মকালীন সেবায় সহায়তা দিয়ে আসছে, যার ফলে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে। তাঁরা বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতেও কাজ করছে। শিশু সুরক্ষায় ইউনিসেফ বাল্যবিবাহ, শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করে। এছাড়া ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থাও করে থাকে। কিশোর-কিশোরীদের দক্ষতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং জীবনদক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল করে তুলতে সংস্থাটি কাজ করছে। সুতরাং বলা যায়, বাংলাদেশে শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিসেফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSCSocial Work 2nd PaperChapter 8: বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জালাল হোসেন একটি মানবকল্যাণধর্মী প্রতিষ্ঠানে চাকরি করেন। এই প্রতিষ্ঠানটি জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শিশুর খাদ্য, পুষ্টি ও নিরাপত্তা বিধানের জন্য কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশে এ প্রতিষ্ঠানটি তাদের সেবাকর্ম পরিচালনা করে থাকে।

Chittagong · 2017

ক
ইউসেপ-এর প্রতিষ্ঠাতার নাম কী?
খ
রেডক্রিসেন্ট প্রতিষ্ঠানের মূল কাজ কী?
গ
উদ্দীপকে জালাল হোসেন কোন প্রতিষ্ঠানে কর্মরত? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশে শিশুকল্যাণে এ প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রেডক্রিসেন্ট প্রতিষ্ঠানের মূল কাজ কী?

রেডক্রিসেন্ট প্রতিষ্ঠানের মূল কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইউসেপ-এর প্রতিষ্ঠাতার নাম কী?

ইউসেপ-এর প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জামাল সন্দ্বীপে বেড়াতে গিয়ে বেশ কিছু সুউচ্চ চার-তলা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান দেখে অবাক হয়। অনুসন্ধানে সে জানতে পারে এসব ইমারত দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ সংস্থার স্বেচ্ছাসেবীরা দুর্যোগের আগাম পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাইকিং করলে দুর্গত এলাকার জনগণ ঐ আশ্রয় কেন্দ্রে অবস্থান করে। সংস্থাটি প্রয়োজনে জরুরি ভিত্তিতে অন্ন, বস্ত্র দিয়ে সাহায্য করে।

Dhaka · 2017

ক
UNDP এর পূর্ণরূপ কী?
খ
আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে কোন সংস্থার কার্যক্রমের ইঙ্গিত করা হয়েছে? নিরূপণ করো।
ঘ
দুর্যোগআক্রান্ত মানুষের কল্যাণে উক্ত সংস্থার আরও যেসব ভূমিকা রয়েছে তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়?

আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.UNDP এর পূর্ণরূপ কী?

UNDP এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আইএস নামক একটি উগ্র মৌলবাদী সংগঠন বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশুদের উঠিয়ে নিয়ে যৌনদাসী হিসেবে ব্যবহার করছে। আবার কাউকে কাউকে মুক্তিপণ হিসেবে ব্যবহার করছে। আর্তমানবতার জন্য সেবাদানকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশেষ করে নারী ও শিশুদের উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই অরাজনৈতিক প্রতিষ্ঠানটির নীতি হলো মানবতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা। সারাবিশ্বেই জরুরি ত্রাণ সাহায্য, স্বাস্থ্য সেবা নিয়ে তারা হাজির হয় নিঃস্বার্থভাবে।

Dhaka · 2017

ক
সেভ দ্যা চিলড্রেন কাদের নিয়ে কাজ করে?
খ
ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো।
গ
উদ্দীপকে সাহায্যকারী কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত নীতি ছাড়াও আর কী নীতি আছে যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সারাবিশ্বে কাজ করতে পারে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো।

ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সেভ দ্যা চিলড্রেন কাদের নিয়ে কাজ করে?

সেভ দ্যা চিলড্রেন কাদের নিয়ে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশে শিশুকল্যাণে এ প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা করো।উদ্দীপকে জালাল হোসেন কোন প্রতিষ্ঠানে কর্মরত? ব্যাখ্যা করো।রেডক্রিসেন্ট প্রতিষ্ঠানের মূল কাজ কী?ইউসেপ-এর প্রতিষ্ঠাতার নাম কী?দুর্যোগআক্রান্ত মানুষের কল্যাণে উক্ত সংস্থার আরও যেসব ভূমিকা রয়েছে তা বিশ্লেষণ কউদ্দীপকে কোন সংস্থার কার্যক্রমের ইঙ্গিত করা হয়েছে? নিরূপণ করো।আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়?UNDP এর পূর্ণরূপ কী?উদ্দীপকে উল্লিখিত নীতি ছাড়াও আর কী নীতি আছে যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সারাবিশ্বে উদ্দীপকে সাহায্যকারী কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো।সেভ দ্যা চিলড্রেন কাদের নিয়ে কাজ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।