শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রদত্ত কার্যক্রমের সাথে কোন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে প্রদত্ত কার্যক্রমের সাথে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের কার্যক্রমের সাদৃশ্য রয়েছে। ব্যাখ্যা করা হলো- দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন, যুদ্ধাক্রান্ত দেশের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র, ওষুধ সরবরাহের জন্য ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনিসেফ (UNICEF) আত্মপ্রকাশ করে। পরবর্তীতে বিশ্বের অনুন্নত, স্বল্প উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিসহ সার্বিক কল্যাণে দীর্ঘমেয়াদি সহায়তাদানের লক্ষ্যে ইউনিসেফ কাজ করে যাচ্ছে।। শিশুদের পুষ্টির উন্নয়ন, শিশু স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও শিশু মৃত্যুহার কমিয়ে এইচআইভি বা এইডসের ভয়াবহতা থেকে শিশুদের রক্ষা করা, ছেলে ও মেয়ে শিশুদের মধ্যে বৈষম্য রোধকল্পে সহায়তা, মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় হাসপাতাল ও সদন নির্মাণ, শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, স্কুলগামী শিশুদের স্বাস্থ্যরক্ষায় বিদ্যালয় খাদ্য প্রকল্প চালু করা, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধবিধ্বস্ত দেশে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করাসহ শিশুকল্যাণমূলক অন্য সংস্থাগুলোকে গঠনমূলক পরিকল্পনা প্রণয়ন এবং অর্থনৈতিক ও কারিগরি সহায়তা প্রদান প্রভৃতির মাধ্যমে পৃথিবীর সকল শিশুর মৌলিক মানবিক চাহিদা পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণে ইউনিসেফ দৃঢ অঙ্গীকারাবদ্ধ। তাই বলা যায় , উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি নারী ও শিশুকল্যাণমূলক সংস্থা ইউনিসেফ।

HSC Social Work 2nd Paper Chapter 8: বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · Chapter 8: বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম · সৃজনশীল

উদ্দীপকে প্রদত্ত কার্যক্রমের সাথে কোন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম…

উদ্দীপক

বিশ্বব্যাপী শিশুদের রক্ষায় ১৯৪৬ সালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে। এই সংগঠন শিশুদের অধিকার রক্ষা, শিশু নির্যাতন, শিশু বঞ্চনা, শিশু মৃত্যুহার প্রভৃতি প্রতিরোধ ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Jessore · 2023

উত্তর

UNDP-এর একটি লক্ষ্য হলো গণতন্ত্রকে শক্তিশালী করা।

উত্তর

একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংস্থা, যার কার্যক্রম একাধিক দেশে বিস্তৃত তাকে আন্তর্জাতিক সংস্থা বলে। অধ্যাপক কুইন্স রাইটের মতে, কতকগুলো সাধারণ উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমাজের গঠন ও পরিচালনা ব্যবস্থাই হলো আন্তর্জাতিক সংস্থা। যেমন- জাতিসংঘ, ওআইসি, UNDP ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে প্রদত্ত কার্যক্রমের সাথে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের কার্যক্রমের সাদৃশ্য রয়েছে। ব্যাখ্যা করা হলো- দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন, যুদ্ধাক্রান্ত দেশের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র, ওষুধ সরবরাহের জন্য ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনিসেফ (UNICEF) আত্মপ্রকাশ করে। পরবর্তীতে বিশ্বের অনুন্নত, স্বল্প উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিসহ সার্বিক কল্যাণে দীর্ঘমেয়াদি সহায়তাদানের লক্ষ্যে ইউনিসেফ কাজ করে যাচ্ছে।। শিশুদের পুষ্টির উন্নয়ন, শিশু স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও শিশু মৃত্যুহার কমিয়ে এইচআইভি বা এইডসের ভয়াবহতা থেকে শিশুদের রক্ষা করা, ছেলে ও মেয়ে শিশুদের মধ্যে বৈষম্য রোধকল্পে সহায়তা, মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় হাসপাতাল ও সদন নির্মাণ, শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, স্কুলগামী শিশুদের স্বাস্থ্যরক্ষায় বিদ্যালয় খাদ্য প্রকল্প চালু করা, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধবিধ্বস্ত দেশে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করাসহ শিশুকল্যাণমূলক অন্য সংস্থাগুলোকে গঠনমূলক পরিকল্পনা প্রণয়ন এবং অর্থনৈতিক ও কারিগরি সহায়তা প্রদান প্রভৃতির মাধ্যমে পৃথিবীর সকল শিশুর মৌলিক মানবিক চাহিদা পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণে ইউনিসেফ দৃঢ অঙ্গীকারাবদ্ধ। তাই বলা যায় , উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি নারী ও শিশুকল্যাণমূলক সংস্থা ইউনিসেফ।

উত্তর

হ্যাঁ, আমি ও মনে করি উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের মধ্যে ইউনিসেফের লক্ষ্য ও উদ্দেশ্যের পূর্ণ প্রতিফলন ঘটেনি। উক্তিটির যথার্থতা নিচে নিরুপন করা হলো- উদ্দীপকে সংস্থাটির শিশু সুরক্ষা ও নিরাপত্তাবিষয়ক চিত্র ফুটে উঠেছে। ইউনিসেফ শিশুকল্যাণ ছাড়াও নারী কল্যাণেও কাজ করে। এটি ১৯০টির বেশি দেশ ও অঞ্চলে শিশু ও নারীর কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি যেমন শিশু স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করে, তেমনি মায়ের স্বাস্থ্য সুরক্ষায়ও পুষ্টিকর খাদ্যের সরবরাহ নিশ্চিত করে। কেননা, গর্ভবতী মায়ের পুষ্টির অভাবে শিশুরও পুষ্টির অভাব দেখা দেবে। ইউনিসেফ গর্ভবতী মা ও শিশুর কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এ বিপুলসংখ্যক নারী বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে। মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও উপার্জনক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে ইউনিসেফ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। মহিলাদের দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান, সেলাই ও বুনন যন্ত্র এবং অন্যান্য উপকরণ সরবরাহ, নার্সিং প্রশিক্ষণ, দীর্ঘমেয়াদি পুনর্বাসন ইত্যাদি কার্যক্রম ইউনিসেফ বাংলাদেশেও পরিচালনা করে আসছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ফলে মা ও শিশুর যথাযথপরিচর্যার ভার বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের মধ্যে সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি।
HSCSocial Work 2nd PaperChapter 8: বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জালাল হোসেন একটি মানবকল্যাণধর্মী প্রতিষ্ঠানে চাকরি করেন। এই প্রতিষ্ঠানটি জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শিশুর খাদ্য, পুষ্টি ও নিরাপত্তা বিধানের জন্য কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশে এ প্রতিষ্ঠানটি তাদের সেবাকর্ম পরিচালনা করে থাকে।

Chittagong · 2017

ক
ইউসেপ-এর প্রতিষ্ঠাতার নাম কী?
খ
রেডক্রিসেন্ট প্রতিষ্ঠানের মূল কাজ কী?
গ
উদ্দীপকে জালাল হোসেন কোন প্রতিষ্ঠানে কর্মরত? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশে শিশুকল্যাণে এ প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রেডক্রিসেন্ট প্রতিষ্ঠানের মূল কাজ কী?

রেডক্রিসেন্ট প্রতিষ্ঠানের মূল কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইউসেপ-এর প্রতিষ্ঠাতার নাম কী?

ইউসেপ-এর প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জামাল সন্দ্বীপে বেড়াতে গিয়ে বেশ কিছু সুউচ্চ চার-তলা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান দেখে অবাক হয়। অনুসন্ধানে সে জানতে পারে এসব ইমারত দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ সংস্থার স্বেচ্ছাসেবীরা দুর্যোগের আগাম পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাইকিং করলে দুর্গত এলাকার জনগণ ঐ আশ্রয় কেন্দ্রে অবস্থান করে। সংস্থাটি প্রয়োজনে জরুরি ভিত্তিতে অন্ন, বস্ত্র দিয়ে সাহায্য করে।

Dhaka · 2017

ক
UNDP এর পূর্ণরূপ কী?
খ
আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে কোন সংস্থার কার্যক্রমের ইঙ্গিত করা হয়েছে? নিরূপণ করো।
ঘ
দুর্যোগআক্রান্ত মানুষের কল্যাণে উক্ত সংস্থার আরও যেসব ভূমিকা রয়েছে তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়?

আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.UNDP এর পূর্ণরূপ কী?

UNDP এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আইএস নামক একটি উগ্র মৌলবাদী সংগঠন বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশুদের উঠিয়ে নিয়ে যৌনদাসী হিসেবে ব্যবহার করছে। আবার কাউকে কাউকে মুক্তিপণ হিসেবে ব্যবহার করছে। আর্তমানবতার জন্য সেবাদানকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশেষ করে নারী ও শিশুদের উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই অরাজনৈতিক প্রতিষ্ঠানটির নীতি হলো মানবতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা। সারাবিশ্বেই জরুরি ত্রাণ সাহায্য, স্বাস্থ্য সেবা নিয়ে তারা হাজির হয় নিঃস্বার্থভাবে।

Dhaka · 2017

ক
সেভ দ্যা চিলড্রেন কাদের নিয়ে কাজ করে?
খ
ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো।
গ
উদ্দীপকে সাহায্যকারী কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত নীতি ছাড়াও আর কী নীতি আছে যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সারাবিশ্বে কাজ করতে পারে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো।

ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সেভ দ্যা চিলড্রেন কাদের নিয়ে কাজ করে?

সেভ দ্যা চিলড্রেন কাদের নিয়ে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশে শিশুকল্যাণে এ প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা করো।উদ্দীপকে জালাল হোসেন কোন প্রতিষ্ঠানে কর্মরত? ব্যাখ্যা করো।রেডক্রিসেন্ট প্রতিষ্ঠানের মূল কাজ কী?ইউসেপ-এর প্রতিষ্ঠাতার নাম কী?দুর্যোগআক্রান্ত মানুষের কল্যাণে উক্ত সংস্থার আরও যেসব ভূমিকা রয়েছে তা বিশ্লেষণ কউদ্দীপকে কোন সংস্থার কার্যক্রমের ইঙ্গিত করা হয়েছে? নিরূপণ করো।আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়?UNDP এর পূর্ণরূপ কী?উদ্দীপকে উল্লিখিত নীতি ছাড়াও আর কী নীতি আছে যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সারাবিশ্বে উদ্দীপকে সাহায্যকারী কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো।সেভ দ্যা চিলড্রেন কাদের নিয়ে কাজ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।