শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটির কার্যক্রম বর্তমানে আরো বিস্তৃত— পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থা অর্থাৎ ব্র্যাকের কার্যক্রম বর্তমানে অনেক বিস্তৃত রূপ লাভ করেছে। বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের আর্থ- সামাজিক চাহিদা পূরণ এবং পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে সহায়তার লক্ষ্য নিয়ে ব্র্যাক কাজ করছে। প্রথমদিকে সংস্থাটির কাজ শুধুমাত্র ঋণদান কর্মসূচি পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা বিস্তৃতি পেয়েছে। এমনকি ব্র্যাক এখন সরকার ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে নানা কর্মসূচি পালন করছে; যেমন— এটি বাংলাদেশ সরকার ও ইউনিসেফের সাথে সমন্বিত পুষ্টি কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ব্র্যাকের কর্মসূচির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড তথা সচেতনতামূলক নানা ধরনের কার্যক্রম রয়েছে। ব্র্যাক পরিচালিত কার্যক্রমের অন্যতম হলো পল্লি উন্নয়নমূলক কর্মসূচি। এর মূল লক্ষ্য হলো গ্রামাঞ্চলের দরিদ্র মহিলা ও পুরুষদের সংগঠিত করার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রচেষ্টা চালানো। এছাড়া ১৯৮৫ সালে মানিকগঞ্জের কয়েকটি গ্রামে পরীক্ষামূলকভাবে ২২টি স্কুল চালুর মাধ্যমে ব্র্যাকের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশব্যাপী গ্রামের ভূমিহীন ও দরিদ্র শ্রেণির ছেলেমেয়েরা এ কার্যক্রমের আওতাভুক্ত। দুটি কর্মসূচির মাধ্যমে ব্র্যাক সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। একটি হলো ডায়রিয়াজনিত মৃত্যু প্রতিরোধে খাবার স্যালাইন সম্প্রসারণ কর্মসূচি, অন্যটি মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নমূলক কর্মসূচি। ব্র্যাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনার দায়িত্বও পালন করছে। তবে ব্র্যাকের সবচেয়ে বড় কর্মসূচি হলো ক্ষুদ্র ঋণদান কর্মসূচি। এর লক্ষ্য গ্রামাঞ্চলের দরিদ্র ও ভূমিহীন মানুষদের স্বাবলম্বী করা। সেইসাথে তারা বেকার যুবক ও যুব মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে। ব্র্যাকের কর্মসূচির নতুন সংযোজন হলো মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি। এছাড়াও প্রতিষ্ঠানটি বাণিজ্যিক হস্তশিল্প বাজারজাতকরণ, হাওর উন্নয়ন প্রকল্প, পল্লি উদ্যোগ প্রকল্প, গবেষণা ও মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। সার্বিক আলোচনা থেকে তাই বলা যায়, স্বল্প পরিসরে শুরু হলেও ব্র্যাকের কার্যক্রম বর্তমানে বিস্তৃত রূপ লাভ করেছে।

HSC Social Work 2nd Paper Chapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · Chapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম · সৃজনশীল

উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটির কার্যক্রম বর্তমানে আরো বিস্তৃত— পাঠ্যপ…

উদ্দীপক

জনাব মিজান একজন সমাজ সচেতন ব্যক্তি। তিনি কক্সবাজার জেলার 'Save Rohinga′Rohinga^{\prime} নামে একটি মানব হিতৈষী সংস্থা গড়ে তোলেন। এর উদ্দেশ্য হচ্ছে রাখাইন থেকে আগত শরণার্থীদের মানবিক সাহায্য প্রদান। এজন্য তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ব্যাপক অর্থ সংগ্রহ করেন৷

Rajshahi · 2018

উত্তর

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উত্তর

UCEP এর লক্ষ্য দল হলো শহর এলাকার শ্রমজীবী শিশু-কিশোর। মূলত শহর এলাকায় বসবাসরত ১০-১৪ বছর বয়সী শ্রমজীবী শিশু, কিশোর-কিশোরীদের কেন্দ্র করে ইউসেপের কার্যক্রম পরিচালিত হয়। তাদের অধিকাংশই বস্তিতে বসবাস করে। ইউসেপের লক্ষ্যভুক্ত কিশোর- কিশোরীদের অধিকাংশই গৃহকর্ম, জিনিসপত্র ফেরি করা, খবরের কাগজ বিক্রি, হোটেল বয়ের কাজ, রিক্সা চালানো, কাঁচামাল বিক্রি, ওয়ার্কশপে সহকারীর কাজ, জুতা পালিশ ইত্যাদি কাজে নিয়োজিত। ইউসেপ এসব ছেলেমেয়েদের জন্য ৮ম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার ব্যবস্থা করে। এরপর মেধা অনুযায়ী নিজস্ব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেয়।

উত্তর

মিজান সাহেবের 'Save Rohinga′Rohinga^{\prime} সংস্থার সাথে বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাকের সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা হচ্ছে ব্র্যাক । দেশের সীমানা ছাড়িয়ে সংস্থাটি বিশ্বের বেশ কয়েকটি দেশে তার কার্যক্রম বিস্তৃত করেছে। দরিদ্র, ভূমিহীন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থাটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। উদ্দীপকের জনাব মিজান 'Save Rohinga′Rohinga^{\prime} নামে যে সংস্থা গড়ে তোলেন তার সাথে ব্র্যাকের সাদৃশ্য পাওয়া যায়। উদ্দীপকের মিজান সাহেব কক্সবাজার জেলায় 'Save Rohinga′Rohinga^{\prime} নামে একটি মানব হিতৈষী সংস্থা গড়ে তোলেন। এর উদ্দেশ্য হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য মানবিক সাহায্যের ব্যবস্থা করা। এজন্য মিজান আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে অর্থ সংগ্রহ করেন। একই চিত্র ব্র্যাকের ক্ষেত্রে লক্ষ করা যায়। সংস্থাটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ পেশায় একজন চার্টার্ড একাউন্ট্যান্ট ছিলেন। পেশাগত কাজের পাশাপাশি, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি দরিদ্র, অসহায় ও দুস্থদের কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন। ১৯৭০ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব- পাকিস্তান) সংঘটিত প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত লোকজনের দুঃখ-দুর্দশা তাকে বিচলিত করে। এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে অসংখ্য মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশি দেশ ভারতে আশ্রয় নেয়। তাদের দুঃখ-দুর্দশা লাঘব এবং প্রয়োজনীয় ত্রাণ সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি 'Save Bangladesh′Bangladesh^{\prime} নামে একটি সংস্থা গড়ে তোলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ভেতরেও তাদের পুনর্বাসন কর্মসূচি ছিল। ফজলে হাসান আবেদের এই উদ্যোগের সম্প্রসারিত ও পরিবর্তিত রূপ হলো ব্র্যাক। তাই বলা যায় উদ্দীপকের 'Save Rohinga′Rohinga^{\prime} সংস্থার সাথে দেশের সবচেয়ে বড় এনজিও ব্র্যাকের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থা অর্থাৎ ব্র্যাকের কার্যক্রম বর্তমানে অনেক বিস্তৃত রূপ লাভ করেছে। বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের আর্থ- সামাজিক চাহিদা পূরণ এবং পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে সহায়তার লক্ষ্য নিয়ে ব্র্যাক কাজ করছে। প্রথমদিকে সংস্থাটির কাজ শুধুমাত্র ঋণদান কর্মসূচি পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা বিস্তৃতি পেয়েছে। এমনকি ব্র্যাক এখন সরকার ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে নানা কর্মসূচি পালন করছে; যেমন— এটি বাংলাদেশ সরকার ও ইউনিসেফের সাথে সমন্বিত পুষ্টি কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ব্র্যাকের কর্মসূচির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড তথা সচেতনতামূলক নানা ধরনের কার্যক্রম রয়েছে। ব্র্যাক পরিচালিত কার্যক্রমের অন্যতম হলো পল্লি উন্নয়নমূলক কর্মসূচি। এর মূল লক্ষ্য হলো গ্রামাঞ্চলের দরিদ্র মহিলা ও পুরুষদের সংগঠিত করার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রচেষ্টা চালানো। এছাড়া ১৯৮৫ সালে মানিকগঞ্জের কয়েকটি গ্রামে পরীক্ষামূলকভাবে ২২টি স্কুল চালুর মাধ্যমে ব্র্যাকের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশব্যাপী গ্রামের ভূমিহীন ও দরিদ্র শ্রেণির ছেলেমেয়েরা এ কার্যক্রমের আওতাভুক্ত। দুটি কর্মসূচির মাধ্যমে ব্র্যাক সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। একটি হলো ডায়রিয়াজনিত মৃত্যু প্রতিরোধে খাবার স্যালাইন সম্প্রসারণ কর্মসূচি, অন্যটি মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নমূলক কর্মসূচি। ব্র্যাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনার দায়িত্বও পালন করছে। তবে ব্র্যাকের সবচেয়ে বড় কর্মসূচি হলো ক্ষুদ্র ঋণদান কর্মসূচি। এর লক্ষ্য গ্রামাঞ্চলের দরিদ্র ও ভূমিহীন মানুষদের স্বাবলম্বী করা। সেইসাথে তারা বেকার যুবক ও যুব মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে। ব্র্যাকের কর্মসূচির নতুন সংযোজন হলো মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি। এছাড়াও প্রতিষ্ঠানটি বাণিজ্যিক হস্তশিল্প বাজারজাতকরণ, হাওর উন্নয়ন প্রকল্প, পল্লি উদ্যোগ প্রকল্প, গবেষণা ও মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। সার্বিক আলোচনা থেকে তাই বলা যায়, স্বল্প পরিসরে শুরু হলেও ব্র্যাকের কার্যক্রম বর্তমানে বিস্তৃত রূপ লাভ করেছে।
HSCSocial Work 2nd PaperChapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জামিল একটি এনজিওতে চাকুরি করেন। তার প্রতিষ্ঠানে দশ থেকে বেশি বয়সের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়। ঐ সকল ছেলে-মেয়েরা কোনো না কোনো প্রতিষ্ঠানে কর্মরত। তারপর তাদেরকে সমাজে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তারা সমাজে পুনর্বাসিত হয়ে দেশকে এগিয়ে নেয়।

Chittagong · 2017

ক
ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম কী?
খ
গ্রামীণ ব্যাংকের মূল কাজ কী?
গ
উদ্দীপকে জামিল কোন প্রতিষ্ঠানে চাকুরি করে? ব্যাখ্যা কর।
ঘ
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.গ্রামীণ ব্যাংকের মূল কাজ কী?

গ্রামীণ ব্যাংকের মূল কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম কী?

ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উচ্চ শিক্ষিত বিধান একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার এ প্রতিষ্ঠান থেকে মূলত দুঃস্থ, অসহায়, নারী, ভূমিহীন এবং প্রায় ভূমিহীনদের বিনা জামানতে ঋণ দেয়া হয়। দলীয় ভিত্তিতে এ ঋণ দেয়া হয়। এ প্রতিষ্ঠান থেকে শুধু ঋণ দেয়াই হয় না, বরঞ্চ ঋণের ব্যবহার তদারকি করে তা সঠিকভাবে আদায়ও করা হয়। ঋণ গ্রহীতারা কেবল এর সদস্য নয় বরং মালিকও।

Dhaka · 2017

ক
ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
খ
প্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে বিধানের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সামঞ্জস্যপূর্ণ? নিরূপণ কর।
ঘ
বিধানের প্রতিষ্ঠানের কার্যক্রমের একটি নিজস্ব মূল্যায়ন উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।

প্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?

ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব হামিদ 'এসএস চট্টগ্রাম' নামক একটি সংস্থা গড়ে তোলেন। সংস্থাটি অন্যান্য কার্যক্রমের পাশাপাশি শহরের কর্মজীবী শিশুদের উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে। সম্প্রতি এটি বৃত্তিমূলক প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে।

Rajshahi · 2018

ক
আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয়?
খ
'গ্রামীণ ব্যাংকের সম্প্রসারণশীল চক্র' বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে 'এসএস চট্টগ্রাম' এর কার্যক্রমের সাথে তোমার পঠিত কোন সংস্থার কার্যক্রমের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
মানবসম্পদ উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটির কার্যকারিতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'গ্রামীণ ব্যাংকের সম্প্রসারণশীল চক্র' বলতে কী বোঝ?

'গ্রামীণ ব্যাংকের সম্প্রসারণশীল চক্র' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয়?

আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা কর।উদ্দীপকে জামিল কোন প্রতিষ্ঠানে চাকুরি করে? ব্যাখ্যা কর।গ্রামীণ ব্যাংকের মূল কাজ কী?ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম কী?বিধানের প্রতিষ্ঠানের কার্যক্রমের একটি নিজস্ব মূল্যায়ন উপস্থাপন কর।উদ্দীপকে বিধানের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের বৈশিষপ্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?মানবসম্পদ উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটির কার্যকারিতা মূল্যায়ন করো।উদ্দীপকে 'এসএস চট্টগ্রাম' এর কার্যক্রমের সাথে তোমার পঠিত কোন সংস্থার কার্যক্রমের'গ্রামীণ ব্যাংকের সম্প্রসারণশীল চক্র' বলতে কী বোঝ?আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।