UCEP এর লক্ষ্য দল কারা?
উত্তর: UCEP এর লক্ষ্য দল হলো শহর এলাকার শ্রমজীবী শিশু-কিশোর। মূলত শহর এলাকায় বসবাসরত ১০-১৪ বছর বয়সী শ্রমজীবী শিশু, কিশোর-কিশোরীদের কেন্দ্র করে ইউসেপের কার্যক্রম পরিচালিত হয়। তাদের অধিকাংশই বস্তিতে বসবাস করে। ইউসেপের লক্ষ্যভুক্ত কিশোর- কিশোরীদের অধিকাংশই গৃহকর্ম, জিনিসপত্র ফেরি করা, খবরের কাগজ বিক্রি, হোটেল বয়ের কাজ, রিক্সা চালানো, কাঁচামাল বিক্রি, ওয়ার্কশপে সহকারীর কাজ, জুতা পালিশ ইত্যাদি কাজে নিয়োজিত। ইউসেপ এসব ছেলেমেয়েদের জন্য ৮ম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার ব্যবস্থা করে। এরপর মেধা অনুযায়ী নিজস্ব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেয়।
HSC Social Work 2nd Paper Chapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম · সৃজনশীল
UCEP এর লক্ষ্য দল কারা?
উত্তর