উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানটিকে চিহ্নিত করে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানটি হলো ব্র্যাক। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের প্রতিষ্ঠানটি স্বাধীনতা যুদ্ধে বিপর্যস্তদের মানবিক ও তান সহায়তা প্রদানের প্রতিষ্ঠিত হয়। পরবর্তী থেকে শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সাবলম্বিতা অর্জনে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশের বেসরকারি সংস্থা গুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত ব্র্যাক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার শরণার্থী ভারতে আশ্রয় নেয়। তাদের দুঃখ দুর্দশা দেখে তিনি ত্রাণ কার্য পরিচালনার উদ্দেশ্যে প্রথমে Save Bangladesh নামে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ১৯৭১ সালে এই ত্রানকার্য পরিচালনার সময় তার বাস্তব অভিজ্ঞতা এবং শরণার্থীদের সাহায্য করার জন্য সংগৃহীত অর্থের উদ্বৃত্ত অংশের মাধ্যমে ১৯৭২ সালে তিনি সিলেটের শাল্লা গ্রামে বাংলাদেশ পুনর্গঠন কমিটি নামে একটি সংস্থা গড়ে তোলেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি ব্র্যাক নামে পরিচালিত হয়। বর্তমানে ব্র্যাক গ্রামীণ দরিদ্র অসহায়দের দুঃখ দুর্দশা লাঘবের জন্য ক্ষুদ্রঋণ প্রদানসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করছে। তাই বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানটি হলো ব্র্যাক।
HSC Social Work 2nd Paper Chapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানটিকে চিহ্ন…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর