শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে কোন সংস্থার ইঙ্গিত করা হয়েছে? এর দুটি বৈশিষ্ট্য লেখো ।

উত্তর: উদ্দীপকে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের ইঙ্গিত দেওয়া হয়েছে। বেসরকারি পর্যায়ে বাংলাদেশের প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান। সমাজসেবী ডা. এ কে এম আব্দুল ওয়াহেদ এদেশের প্রবীণদের কল্যাণার্থে ১৯৬০ সালে এ সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। বয়স্কদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই সংস্থাটির প্রধান উদ্দেশ্য । উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'ম' বয়স্কদের সেবার জন্য ১৯৬০ সালে ঢাকায় শেরেবাংলা নগরে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা উপরে বর্ণিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানকে নির্দেশ করছে। প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এর আরেকটি বৈশিষ্ট্য হলো এটি বয়স্ক ব্যক্তিদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে ব্যক্তি, সম্প্রদায়, নীতিনির্ধারক, পরিকল্পক এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সচেতনতা ও আগ্রহ তৈরিতে কাজ করে।

HSC Social Work 2nd Paper Chapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · Chapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম · সৃজনশীল

উদ্দীপকে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে কো…

উদ্দীপক

১৯৬০ সালে জনাব 'ম' বয়স্কদের সেবার জন্য ঢাকার শেরেবাংলা নগরে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ সংস্থাটির উদ্দেশ্য বয়স্কদের জীবনকে স্বস্তিদায়ক করা, তাদের সুস্থ জীবন, ভাবনাহীন আনন্দময় জীবন ও বয়স্কদের সমস্যা সমাধান সম্পর্কিত জ্ঞান দান করা। বর্তমানে এটি স্বাস্থ্য ও চিকিৎসাসেবা, কর্মসংস্থান, চিত্তবিনোদন, শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে ।

Dhaka · 2019

উত্তর

একটি স্থানীয় সংস্থার নাম হলো 'স্বনির্ভর বাংলাদেশ' ।

উত্তর

যেসব সংস্থা দেশের উন্নয়নে সরকারি সংস্থার পাশাপাশি অনেক ক্ষেত্রে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে তাদেরকে বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা বলা হয় । বেসরকারি প্রতিষ্ঠানসমূহ মূলত বিভিন্ন সামাজিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থাগুলো আর্থিক লাভ বা অর্থলগ্নীকারী সংস্থার পৃষ্ঠপোষকতায় লাভজনক উদ্দেশ্যে পরিচালিত হয় না। এ ধরনের সংস্থা মূলত জনস্বার্থে সেবা প্রদান করে। এ লক্ষ্যে এ ধরনের সংস্থাসমূহ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য প্রভৃতি খাতে নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে ।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের ইঙ্গিত দেওয়া হয়েছে। বেসরকারি পর্যায়ে বাংলাদেশের প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান। সমাজসেবী ডা. এ কে এম আব্দুল ওয়াহেদ এদেশের প্রবীণদের কল্যাণার্থে ১৯৬০ সালে এ সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। বয়স্কদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই সংস্থাটির প্রধান উদ্দেশ্য । উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'ম' বয়স্কদের সেবার জন্য ১৯৬০ সালে ঢাকায় শেরেবাংলা নগরে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা উপরে বর্ণিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানকে নির্দেশ করছে। প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এর আরেকটি বৈশিষ্ট্য হলো এটি বয়স্ক ব্যক্তিদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে ব্যক্তি, সম্প্রদায়, নীতিনির্ধারক, পরিকল্পক এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সচেতনতা ও আগ্রহ তৈরিতে কাজ করে।

উত্তর

আমি মনে করি, বয়স্কদের সমস্যা সমাধানে উদ্দীপকে নির্দেশিত সংস্থাটির আরও কর্মসূচি গ্রহণ করা উচিত। সমাজসেবী ডা. এ কে এম আব্দুল ওয়াহেদ এদেশের বয়স্কদের কল্যাণের জন্য ১৯৬০ সালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান গড়ে তোলেন। সংস্থাটি বয়স্কদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সেগুলো সমাধানসহ সার্বিক কল্যাণ সাধনে কাজ করে যাচ্ছে। উদ্দীপকের জনাব 'ম'-এর প্রতিষ্ঠানটি একইভাবে বয়স্কদের সুস্থ ও আনন্দময় জীবনযাপনে সহায়তা করছে, যা বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের অনুরূপ। উদ্দীপকে বলা হয়েছে, শেরেবাংলা নগরের স্বেচ্ছাসেবী সংস্থাটি বয়স্কদের জন্য স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, চিত্তবিনোদনের ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তবে সংস্থাটি এগুলোর পাশাপাশি আরও কিছু কর্মসূচি গ্রহণ করতে পারে। যেমন— সংস্থাটি অসচ্ছল বয়স্কদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করতে পারে। তাদের আবাসন সুবিধা দেওয়ার জন্য বৃদ্ধ নিবাস গড়ে তুলতে পারে । প্রবীণদের কল্যাণ সাধনে বিভিন্ন স্তরের মানুষকে সচেতন, উদ্যোগী ও সক্ষম করে তুলতে এটি নানা ধরনের সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, সমাবেশ ইত্যাদির আয়োজন করতে পারে। বয়স্ক ব্যক্তিদের যত্নের বিষয়ে কোর্স পরিচালনা এবং বয়স্কদের জন্য পরিবার ও সম্প্রদায়ভিত্তিক যত্নকে সংগঠিত করতে পারে। এছাড়া সংস্থাটি বয়স্কদের সমস্যা সম্পর্কিত গবেষণা এবং বয়স্কদের প্রতি আগ্রহী জাতীয় ও আন্তর্জাতিক সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতা করতে পারে। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত কার্যক্রমগুলোর পাশাপাশি বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান অন্যান্য কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রবীণদের কল্যাণ নিশ্চিত করতে পারে।
HSCSocial Work 2nd PaperChapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জামিল একটি এনজিওতে চাকুরি করেন। তার প্রতিষ্ঠানে দশ থেকে বেশি বয়সের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়। ঐ সকল ছেলে-মেয়েরা কোনো না কোনো প্রতিষ্ঠানে কর্মরত। তারপর তাদেরকে সমাজে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তারা সমাজে পুনর্বাসিত হয়ে দেশকে এগিয়ে নেয়।

Chittagong · 2017

ক
ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম কী?
খ
গ্রামীণ ব্যাংকের মূল কাজ কী?
গ
উদ্দীপকে জামিল কোন প্রতিষ্ঠানে চাকুরি করে? ব্যাখ্যা কর।
ঘ
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.গ্রামীণ ব্যাংকের মূল কাজ কী?

গ্রামীণ ব্যাংকের মূল কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম কী?

ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উচ্চ শিক্ষিত বিধান একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার এ প্রতিষ্ঠান থেকে মূলত দুঃস্থ, অসহায়, নারী, ভূমিহীন এবং প্রায় ভূমিহীনদের বিনা জামানতে ঋণ দেয়া হয়। দলীয় ভিত্তিতে এ ঋণ দেয়া হয়। এ প্রতিষ্ঠান থেকে শুধু ঋণ দেয়াই হয় না, বরঞ্চ ঋণের ব্যবহার তদারকি করে তা সঠিকভাবে আদায়ও করা হয়। ঋণ গ্রহীতারা কেবল এর সদস্য নয় বরং মালিকও।

Dhaka · 2017

ক
ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
খ
প্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে বিধানের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সামঞ্জস্যপূর্ণ? নিরূপণ কর।
ঘ
বিধানের প্রতিষ্ঠানের কার্যক্রমের একটি নিজস্ব মূল্যায়ন উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।

প্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?

ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব হামিদ 'এসএস চট্টগ্রাম' নামক একটি সংস্থা গড়ে তোলেন। সংস্থাটি অন্যান্য কার্যক্রমের পাশাপাশি শহরের কর্মজীবী শিশুদের উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে। সম্প্রতি এটি বৃত্তিমূলক প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে।

Rajshahi · 2018

ক
আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয়?
খ
'গ্রামীণ ব্যাংকের সম্প্রসারণশীল চক্র' বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে 'এসএস চট্টগ্রাম' এর কার্যক্রমের সাথে তোমার পঠিত কোন সংস্থার কার্যক্রমের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
মানবসম্পদ উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটির কার্যকারিতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'গ্রামীণ ব্যাংকের সম্প্রসারণশীল চক্র' বলতে কী বোঝ?

'গ্রামীণ ব্যাংকের সম্প্রসারণশীল চক্র' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয়?

আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা কর।উদ্দীপকে জামিল কোন প্রতিষ্ঠানে চাকুরি করে? ব্যাখ্যা কর।গ্রামীণ ব্যাংকের মূল কাজ কী?ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম কী?বিধানের প্রতিষ্ঠানের কার্যক্রমের একটি নিজস্ব মূল্যায়ন উপস্থাপন কর।উদ্দীপকে বিধানের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের বৈশিষপ্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?মানবসম্পদ উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটির কার্যকারিতা মূল্যায়ন করো।উদ্দীপকে 'এসএস চট্টগ্রাম' এর কার্যক্রমের সাথে তোমার পঠিত কোন সংস্থার কার্যক্রমের'গ্রামীণ ব্যাংকের সম্প্রসারণশীল চক্র' বলতে কী বোঝ?আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।