উদ্দীপকের আলোকে সেভ দ্য চিলড্রেনের কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সেভ দ্য চিলড্রেনের কয়েকটি কার্যাবলির প্রকাশ ঘটেছে।সেভ দ্য চিলড্রেনের একটি কার্যক্রম হলো শিশুদের নিরাপত্তা কর্মসূচি। বিশ্বের সব দেশের শিশুদের অবহেলা, শোষণ, নির্যাতন, পাচার এবং অন্যান্য সহিসংসতা থেকে সুরক্ষা দেয় সেভ দ্য চিলড্রেন। পরিবার থেকে বিচ্ছিন্ন, লিঙ্গভিত্তিক বৈষম্য, যৌন হয়রানি ইত্যাদি ক্ষেত্রে সুরক্ষা দেওয়া, শিশুদের শোষণ-নির্যাতন থেকে সুরক্ষা দেওয়া এবং শিশুদের মানসম্পন্ন সেবা নিশ্চিত করার মাধ্যমে এ কার্যক্রম সম্পাদন করে। সেভ দ্য চিলড্রেন শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। ঝরে পড়া শিশুদের উপ-আনুষ্ঠানিক শিক্ষা, কর্মজীবী শিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু, যৌনপল্লির শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা; কর্মজীবী শিশুদের বৃত্তিমূলক শিক্ষা; শিক্ষার শিক্ষার্থীসংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ প্রভৃতি ক্ষেত্রে শিক্ষার কার্যক্রম পরিচালিত হয়। সেভ দ্য চিলড্রেন বিশ্বের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কাজ করে। বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য টিকা কর্মসূচি, প্রয়োজনীয় পুষ্টিমানসম্পন্ন খাদ্যের ব্যবস্থা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা প্রদান, সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নে এ সংস্থা কাজ করছে। অপুষ্টি প্রতিরোধের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও খাদ্য নির্বাচন জন্য সংস্থাটি মাতাপিতাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। উদ্দীপকে উল্লিখিত শিশুদের সুরক্ষা দ্বারা নিরাপত্তা কার্যক্রম, শিক্ষা দ্বারা শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য ও পুষ্টি শব্দ দ্বারা স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমকে ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper Chapter 8: বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 8: বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সেভ দ্য চিলড্রেনের কার্যাবলি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর