জনাব 'ক' যে প্রতিষ্ঠান তৈরি করেছেন তার লক্ষ্য-উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব 'ক' যে প্রতিষ্ঠান তৈরি করেছেন তার নাম গ্রামীণ ব্যাংক এবং জনাব 'ক' দ্বারা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনূসকে নির্দেশ করছে। গ্রামীণ ব্যাংক হচ্ছে পল্লির ভূমিহীন, দরিদ্র পুরুষ ও মহিলাদের ঋণদানের জন্য একটি বিশেষ প্রতিষ্ঠান। এর লক্ষ্য হলো- দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে একটি সমন্বিত আর্থিক সেবা ব্যবস্থা উপহার দেওয়া, যাতে তারা তাদের সম্ভাবনাকে অনুধাবন করতে পারে এবং দারিদ্র্যের দুষ্টচক্র ভেঙে বেরিয়ে আসতে পারে। গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যগুলো নিম্নরূপ- ১. গ্রামীণ দরিদ্র পুরুষ ও মহিলাদের ব্যাংকিং সেবা প্রদান করা। ২. গ্রামীণ সুদখোর মহাজনিদের শোষণের বিলোপ সাধন। ৩. গ্রামীণ জনগোষ্ঠীর প্রান্তিক অংশের মানুষকে স্বকর্মসংস্থানের ব্যবস্থা করা। ৪. অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীকে একটি কাঠামোর আওতায় নিয়ে এসে পরস্পর সাহায্য-সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক, রাজনৈতিক, শক্তি অর্জনে সহায়তা প্রদান করা। ৫. মজুরিভিত্তিক কর্মসংস্থানের সঙ্গে পার্শ্ব জীবিকার সুযোগ সৃষ্টি করা। ৬. উৎপাদনশীল ও সম্প্রসারণশীল ব্যবস্থা রূপান্তরিত করা। ৭. গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নতসহ তাদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা।
HSC Social Work 2nd Paper Chapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 7: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম · সৃজনশীল
জনাব 'ক' যে প্রতিষ্ঠান তৈরি করেছেন তার লক্ষ্য-উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর