টুপুরের সমস্যা সমাধানে সমাজকর্মী সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির জ্ঞান প্রয়োগ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: টুপুরের সমস্যা সমাধানে সমাজকর্মী ব্যক্তি সমাজকর্ম (Social Case Work) পদ্ধতির জ্ঞান প্রয়োগ করেছেন। ব্যক্তি সমাজকর্ম মূলত সমস্যাগ্রস্ত ব্যক্তিকে (Problemetic Person) নিয়ে কাজ করে। এক্ষেত্রে তাকে এমনভাবে সহায়তা করা হয়, যাতে সে নিজ সমস্যা মোকাবিলা এবং সামাজিক ভূমিকা পালন করার ক্ষমতা পুনরুদ্ধারে সক্ষম হয়। এ পদ্ধতির মাধ্যমে ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন এবং তাকে স্বাবলম্বী করে তোলার প্রয়াস চালানো হয়। উদ্দীপকে একটি ব্যক্তিগত সমস্যার দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। দেখা যায়, টুপুর সঙ্গদোষে মাদকাসক্ত হয়ে পড়েছে। এ সমস্যা থেকে বের করে আনার জন্য তাকে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে একজন সমাজকর্মী ব্যক্তিকেন্দ্রিক সমস্যা সমাধানের মাধ্যমে তাকে সহায়তা, 'করছেন। তার প্রধান দায়িত্ব হলো সমাজকর্মের জ্ঞান ব্যবহার করে টুপুরকে সমস্যা মোকাবিলায় সক্ষম করে তোলা। প্রকৃতপক্ষে মাদকাসক্তি থেকে মুক্তি পেতে হলে মানসিক দৃঢ়তা অর্জন করতে হয়। এজন্য সাহায্যার্থীর (Client) সঠিক নির্দেশনা, সহায়তা ও মানসিক সমর্থনের প্রয়োজন পড়ে। আর ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির সাহায্যে সাহায্যার্থীকে অনুরূপ সহায়তা প্রদান করা হয়। এর ফলে সে সমস্যা মোকাবিলার সামর্থ্য অর্জন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে সমাজকর্মী ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি অনুসারেই টুপুরের সমস্যা সমাধানে কাজ করছেন।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
টুপুরের সমস্যা সমাধানে সমাজকর্মী সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির জ্ঞান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
