উদ্দীপকে জিজ্ঞাসিত '?' স্থানে কী বসবে? উদ্দীপকের সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তরগুলো বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের উল্লেখ রয়েছে। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানে সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। উদ্দীপকের চিত্রে ব্যক্তি, সমস্যা, স্থান, পেশাদার প্রতিনিধি ও প্রক্রিয়ার। উল্লেখ রয়েছে। এগুলো ব্যক্তি সমাজকর্মের সুনির্দিষ্ট পাঁচটি উপাদান। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের একটি উপাদান হলো প্রক্রিয়া। এ প্রক্রিয়া কতগুলো ধাপে সম্পন্ন হয়। এ ধাপগুলো হলো মনো-সামাজিক অনুধ্যান, সমস্যা নির্ণয়, সমাধান ব্যবস্থা, মূল্যায়ন, অনুসরণ, প্রেরণ, সমাপ্তি প্রভৃতি। সমস্যা সমাধান প্রক্রিয়ার শুরুতে মনো-সামাজিক অনুধ্যান করা হয়। এক্ষেত্রে ব্যক্তির মানসিক ও সামাজিক সমস্যার স্বরূপ চিহ্নিত করা হয়। ব্যক্তি ও সমস্যা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। মনো- সামাজিক অনুধ্যানের পর সমস্যা নির্ণয় করা হয়। এক্ষেত্রে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সমস্যা নির্ণয় করা হয়। সমস্যা নির্ণয়ের পর সমস্যা সমাধান ব্যবস্থা গ্রহণ করা হয়। সমাধান ব্যবস্থায় ব্যক্তির পারিপর্শ্বিক পরিবেশ সংশোধন, সমর্থনমূলক ব্যবস্থা, বস্তুগত সাহায্যদান, হস্তক্ষেপ প্রভৃতি কার্যক্রম গ্রহণ করা হয়। সমাধান পক্রিয়া চলাকালীন ও সর্বশেষ পর্যায়ে মূল্যায়ন করা হয়। এছাড়াও সমাধান প্রক্রিয়ায় ফলো-আপ ও সমাপ্তির ধাপ অনুসরণ করা হয়। ফলো-আপ হলো সাহায্যকারীকে সেবা প্রদানের পর নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা। প্রেরণ বলতে সমাধান প্রক্রিয়া নির্দিষ্ট প্রতিষ্ঠানে সম্ভব না হলে অন্য যথাযথ প্রতিষ্ঠানে প্রেরণ করাকে বোঝায়।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে জিজ্ঞাসিত '?' স্থানে কী বসবে? উদ্দীপকের সমস্যা সমাধান প্রক…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
