একজন সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যা সম্পর্কে সমাজকর্মীকে 'কতগুলো নীতিমালা অনুসরণ করতে হয় এ বিষয়ে তোমার মতামত দাও পাঠ্যপুস্তকের আলোকে।
উত্তর: একজন সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যা সম্পর্কে সমাজকর্মীকে ব্যক্তি সমাজকর্মের অনেকগুলো নীতিমালা অনুসরণ করতে হয়। ব্যক্তি সমাজকর্মে একজন সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যা সমাধানে সাধারণ ও প্রভেদক নীতিমালা মেনে চলতে হয়। সাধারণ নীতিমালা হলো ঐসব নীতিমালা যা সকল সাহায্যার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য। অন্যদিকে প্রভেদক নীতিমালা ব্যক্তি ও সমস্যার ভিন্নতার আলোকে বিভিন্ন ব্যক্তির জন্য আলাদা আলাদা নীতি বা কৌশল প্রয়োগ করা হয়। ব্যক্তি সমাজকর্মে সাধারণ নীতিমালার অংশ হিসেবে গ্রহণ নীতি অনুসরণ করতে হয়। এ নীতিতে সাহায্যার্থীকে আন্তরিকতার সাথে গ্রহণ করতে হয়। এই নীতি সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রারম্ভিক অংশকে ফলপ্রসূ করে তোলে। একইভাবে ব্যক্তি সমাজকর্মে সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে তথ্যের আদান প্রদান করা হয়। এর ফলে সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে পারস্পরিক ভূমিকা ও প্রত্যাশা সম্পর্কে ধারণা লাভ হয়। এটি যোগাযোগ নীতির অন্তর্ভুক্ত। ব্যক্তি সমাজকর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি গোপনীয়তার নীতি। গোপনীয়তার নীতি মেনে চলার ফলে সাহায্যার্থী তার পারিপার্শ্বিক সকল তথ্য সমাজকর্মীর কাছে প্রকাশ করেন। এই তথ্যের ভিত্তিতেই সমাজকর্মী সঠিক সমাধান দিয়ে থাকেন। প্রত্যেকটি মানুষ একটি স্বতন্ত্র সত্তা। তাই প্রত্যেকটি সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আলাদা ও স্বতন্ত্র বিবেচনায় এনে ব্যক্তি সমাজকর্ম সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। এটি করা হয় ব্যক্তিস্বাতন্ত্রীকরণ নীতির আলোকে। ব্যক্তি সমাজকর্মে আত্মনিয়ন্ত্রণ নীতি অনুসরণ করা হয়। এটি 'এজন্য করা হয় কারণ ব্যক্তি তার সমস্যা, সামর্থ্য, চাহিদা, প্রত্যাশা ও সমাধান সম্পর্কে ভালো জানেন। তাই সমস্যা সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্যার্থীর মতামতকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও ব্যক্তি সমাজকর্মে আত্মসচেতনতার নীতি মেনে চলা হয়। এ নীতি সমাজকর্মীকে তার আবেগ, হিংসা, দ্বেষ, পক্ষপাতিত্ব, পছন্দ-অপছন্দের ব্যাপারে সচেতন করে। সমস্যা সমাধান প্রক্রিয়ায় সমাজকর্মীর আত্ম চেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে প্রভেদক নীতিমালা ব্যক্তি সম্পর্কে পূর্ণ অবগত হওয়ার পর প্রয়োগ করা হয়। এটি ব্যক্তিভেদে ভিন্ন কৌশলকে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, একজন সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যা সমাধানে অনেকগুলো নীতি অনুসরণ করতে হয়।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
একজন সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যা সম্পর্কে সমাজকর্মীকে 'কতগুলো নীতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
