উদ্দীপকে ইঙ্গিতকৃত পদ্ধতিটি মাদকাসক্ত ছেলেটির সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত পদ্ধতিটি হলো ব্যক্তি সমাজকর্ম, যা মাদকাসক্ত ছেলেটির সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। ব্যক্তি সমাজকর্ম হলো ব্যক্তিকেন্দ্রিক সমস্যা সমাধানে সমাজকর্মের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত প্রতিভা, দক্ষতা ও ক্ষমতার বিকাশ ঘটিয়ে নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে সহায়তা করা হয়। ফলে সে নিজেই নিজের সমস্যার কার্যকর মোকাবিলা করে এবং সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম হয়। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়া বলতে সাধারণত সমস্যাগ্রস্ত ব্যক্তি বা সাহায্যার্থীর সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত ধারাবাহিক ও বিজ্ঞানসম্মত কর্মপ্রণালিকে বোঝায়। এই নির্দিষ্ট কার্যপ্রণালি অনুসরণের মাধ্যমেই সমস্যার সঠিক সমাধানে উপনীত হওয়া সম্ভব, যা উদ্দীপকের কায়েস সাহেবের মাদকাসক্ত ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য। কায়েস সাহেবের ছেলের সমস্যা সমাধানে সমাজকর্মীকে প্রথমেই তার সমস্যা সংশ্লিষ্ট সকল তথ্য সংগ্রহ করতে হবে, যে প্রক্রিয়াকে মনো-সামাজিক অনুধ্যান বলে। এরপর তিনি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাকে মানসিকভাবে সাহস ও প্রেরণাদান করবেন। এর ফলে তার মধ্যে সাময়িক স্বস্তি ফিরে আসবে। সমাজকর্মীর পরবর্তী কাজ হলো কায়েস সাহেবের ছেলের সমস্যার প্রকৃতি ও কারণ নির্ণয় করা। এতে সমস্যা মোকাবিলার উপায় নিরূপণ করা সহজ হয়। অতঃপর সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থার সফলতা ও বিফলতা মূল্যায়ন করবেন। এর সাথে সমাজকর্মীকে সমস্যা সমাধানের প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ বা অনুসরণ করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে তাকে উন্নত সেবার জন্য অন্যত্র প্রেরণের ব্যবস্থাও নিতে হতে পারে। সর্বশেষে সমাজকর্মী মাদকাসক্ত ছেলেটির সমস্যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাবেন। আর এভাবেই একজন সমাজকর্মী ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া যথাযথ অনুসরণের মাধ্যমে মাদকাসক্ত ছেলেটির সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে পারে।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত পদ্ধতিটি মাদকাসক্ত ছেলেটির সমস্যা সমাধানে ভূমিকা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
