সমাজকর্ম প্রশাসন বলতে কী বোঝ?
উত্তর: জনগণের সার্বিক কল্যাণের নিমিত্তে সামাজিক নীতির আলোকে গৃহীত কার্যাবলি ও দায়িত্বের সুসংহত বণ্টন এবং কার্যসম্পাদন প্রক্রিয়াই হলো সমাজকর্ম প্রশাসন। অর্থাৎ সমাজকর্ম প্রশাসন হলো এমন একটি প্রশাসন যেখানে প্রতিটি পর্যায় অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নসহ প্রতিষ্ঠান পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সমাজকর্মের নীতি ও মূল্যবোধকে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়। এখানে সমাজকর্মী তার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্যার্জনে যথাযথ ভূমিকা পালন করে।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
সমাজকর্ম প্রশাসন বলতে কী বোঝ?
উত্তর
