উদ্দীপকে উক্ত পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি সমস্যা সমাধানে একে অপরের উপর নির্ভরশীল — বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উক্ত পদ্ধতি অর্থাৎ মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি সমস্যা সমাধানে একে অপরের উপর নির্ভরশীল।' কথাটি যথার্থ । উদ্দীপকের ছকে ব্যক্তি, দল ও সমষ্টি সমাজকর্ম উল্লেখ করার মাধ্যমে সমাজকর্মের মৌলিক পদ্ধতিকে ইঙ্গিত করা হয়েছে। তবে সমাজকর্মে উদ্ভূত সমস্যা সমাধানে সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম প্রভৃতি সহায়ক পদ্ধতিরও প্রয়োগ করা হয়। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো সমস্যা সমাধানে সরাসরি কাজ করে। আর মৌলিক পদ্ধতিগুলোকে আশ্রয় করে সহায়ক পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়। সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো মৌলিক পদ্ধতির সফল বাস্তবায়নে বিভিন্নভাবে সহায়তা করে। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো প্রধানত সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টির মনো-সামাজিক তথ্য সংগ্রহ, সমস্যা নির্ণয় ও সমাধান এ তিনটি ধাপ অনুসরণ করে সমস্যা সমাধান করে থাকে। এক্ষেত্রে সমাধান প্রক্রিয়ার সফলতা বহুলাংশে সহায়ক পদ্ধতি বিশেষ করে সামাজিক গবেষণা ও সমাজকর্ম প্রশাসনের ওপর নির্ভর করে। আবার ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর আলোকে গৃহীত কর্মসূচিগুলো সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজে প্রতিফলিত হয়। পাশাপাশি কর্মসূচিগুলোর লক্ষ্যার্জনে যেমন সমাজকর্ম প্রশাসনের প্রয়োজন হয়, তেমনি কর্মসূচিগুলোর মূল্যায়ন ও কার্যকারিতা বৃদ্ধি করতে সামাজিক গবেষণার প্রয়োজন হয়। তাছাড়া সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রদানে জনগণকে সচেতন করতে এবং মৌলিক পদ্ধতিগুলো বাস্তবায়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সামাজিক কার্যক্রম বিশেষভাবে সহায়তা করে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, সমাজকর্মের সমস্যা সমাধানে মৌলিক পদ্ধতিগুলো বাস্তবয়নের প্রতিটি স্তরে সহায়ক পদ্ধতির গুরুত্ব অপরিসীম। সুতরাং বলা যায় সমাজকর্মে সমস্যা সমাধানে মৌলিক পদ্ধতি ও সহায়ক পদ্ধতি একে অপরের ওপর নির্ভরশীল।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে উক্ত পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি সমস্যা সমাধানে একে অপরের উপর…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
