উদ্দীপকে হামিদের এলাকার সমস্যা সমাধানে সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগযোগ্য? নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকে হামিদের এলাকার সমস্যা সমাধানে সমাজকর্মে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগযোগ্য। স্বল্পোন্নত বা অনুন্নত দেশের জনসাধারণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিচালিত সম্মিলিত প্রচেষ্টাই হলো সমষ্টি উন্নয়ন। এক্ষেত্রে সমাজকর্মের নীতি ও কর্মকৌশল প্রয়োগ করা হয়। ফলে ঐ এলাকার সাধারণ মানুষের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান ও সার্বিক জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। এ পদ্ধতিতে জনসমষ্টির আর্থ-সামাজিক উন্নয়নের জন্য স্থানীয় জনগণ ও সরকারের প্রচেষ্টাকে সংযুক্ত করা হয়। একই সাথে তাদেরকে জাতীয় অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম করে তোলা হয়। উদ্দীপকে বলা হয়েছে, হামিদের বাস করা শহরে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার ও আমদানি করা হচ্ছে। কিন্তু সেখানকার জনগণ এসবের সাথে তাল মিলিয়ে চলতে পারেনা। ফলে প্রযুক্তির সাথে প্রযুক্তিগত জ্ঞানের দ্রুত প্রসার হচ্ছে না। হামিদের এলাকার এ সমস্যা সমাধানে সমাজকর্মের সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রযোগযোগ্য। এ পদ্ধতি মূলত সমষ্টির প্রয়োজন পূরণ ও উন্নতি বিধানের লক্ষ্যে পরিচালিত হয়।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে হামিদের এলাকার সমস্যা সমাধানে সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়ো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
