সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য উদ্দীপকে কি কোনো ধাপ অনুসরণ করেছ? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য উদ্দীপকে বিভিন্ন ধঅপ অনুসরণ করেছেন। যেকোনো গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। সামাজিক গবেষণাও এর ব্যতিক্রম নয়। উদ্দীপকে ড. কিবরিয়াও সুনির্দিষ্ট কিছু ধাপ অনুযায়ী গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। এর ব্যতিক্রম হলে সামাজিক গবেষণা পরিচালনা সম্ভব নয়। পাশাপাশি সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান প্রক্রিয়াও বিঘ্নিত হবে। সমাজকর্মের মৌলিক পদ্ধতিসমূহের প্রয়োগের মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যার কারণ নির্ণয় এবং তা সমাধানের জন্য সমাজকর্ম গবেষণা কার্যকর ভূমিকা রাখে। এক্ষেত্রে ধারাবাহিকভাবে বাস্তব ও তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়িত কর্মসূচির যথাযথ মূল্যায়নের মাধ্যমে গবেষণা পরিচালনা করা হয়। এ গবেষণার মাধ্যমে সমাজকর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সুসংহত ও সমৃদ্ধ জ্ঞান অর্জন করা সম্ভব হয়। এ ধরনের গবেষণার মাধ্যমে সঠিকভাবে জনগণের প্রয়োজন ও সম্পদ চিহ্নিত করা যায় এবং সে অনুযায়ী তার সমস্যার সমাধান বা প্রয়োজন পূরণ করা সম্ভব হয়। সমাজের গঠন প্রকৃতি, সামাজিক বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, সামাজিক পরিবর্তন, সামাজিক অবস্থা, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের একমাত্র মাধ্যম হিসেবে সমাজকর্ম গবেষণা বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। সুতরাং বলা যায় যে, ব্যক্তি ও সমাজের বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে তা চিহ্নিত করা ও বাস্তবসম্মত সমাধান ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সমাজকর্ম গবেষণার ভূমিকা অপরিসীম।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য উদ্দীপকে কি কোনো ধাপ অনুসরণ করেছ?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
