উদ্দীপকে উল্লিখিত ব্যক্তি সমাজকর্মের প্রক্রিয়া তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার সুনির্দিষ্ট পদক্ষেপগুলো সুবিন্যস্ত। সমস্যাগ্রস্ত ব্যক্তির, সমস্যা বিজ্ঞানসম্মত উপায়ে সমাধান করার জন্য ব্যক্তি সমাজকর্মের একটি সমস্যা সমাধান প্রক্রিয়া রয়েছে, যা অনুসরণ করে ব্যক্তির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানো হয়। এক্ষেত্রে ব্যক্তি সাহায্যার্থী হয়ে যখন এজেন্সিতে আসে এবং পেশাদার প্রতিনিধি অর্থাৎ সমাজকর্মী যখন তাকে গ্রহণ করে তখন থেকে তার সমস্যা সমাধান প্রক্রিয়া শুরু হয়ে যায়। এ প্রক্রিয়া পাঁচটি স্তরে বিভক্ত। যথা- ১. মনোসামাজিক অনুধ্যান, ২. সমস্যা নির্ণয়, ৩. সমাধান, ৪. মূল্যায়ন এবং ৫. অনুসরণ। মনোসামাজিক অনুধ্যান হচ্ছে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। সাহায্যপ্রার্থী তার সমস্যা এবং পারিপার্শ্বিক অবস্থা ও পরিবেশ সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা এ স্তরের উদ্দেশ্য ও লক্ষ্য। দ্বিতীয় ধাপ হলো সমস্যা নির্ণয়। এটি হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে প্রথম স্তরের সংগৃহীত তথ্যের ভিত্তিতে সমস্যার বিভিন্ন অংশ ও দিক পর্যালোচনা করে সমস্যা ও এর প্রকৃতি সম্পর্কে পেশাগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পেশাদার সমাজকর্মী কর্তৃক ব্যক্তির সমস্যা সমাধানের উদ্দেশ্যে গৃহীত সকল পদক্ষেপ তৃতীয় ধাপ তথা সমাধান বা হস্তক্ষেপের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে সমস্যা নির্ণয়, সম্পর্কের ব্যবহার এবং সাহায্যার্থী ও সমাজকর্মীর যৌথভাবে স্বীকৃত লক্ষ্য- এ তিনটি বিষয়ের ভিত্তিতে সমস্যা সমাধান, করা হয়। এরপর চতুর্থ ধাপ হলো মূল্যায়ন। এর দ্বারা সমস্যা 'সমাধান প্রক্রিয়ার সফলতা ও ব্যর্থতা নির্ণয় করা হয়। সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলোর যথার্থতা যাচাই এবং 'নিরূপণের লক্ষ্যে মূল্যায়নের ব্যবস্থা করা হয়। সর্বশেষ ধাপ হলো অনুসরণ। সাহায্যার্থীর সমস্যা সমাধানের পর তা অনুসরণ করে দেখা হয়।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তি সমাজকর্মের প্রক্রিয়া তোমার পাঠ্যবইয়ের আলো…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
