উক্ত পদ্ধতি সমাজ থেকে বৈষম্য দূরীকরণে সবচেয়ে বেশি কার্যকর। ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক কার্যক্রম পদ্ধতি সমাজ থেকে বৈষম্য দূরীকরণে সবচেয়ে বেশি কার্যকর। সামাজিক কার্যক্রম মূলত জনগণকে সরাসরি যুক্ত করার মধ্য দিয়ে বাস্তবায়িত হয়। তাই এ প্রক্রিয়া যেকোনো পদক্ষেপে বেশি কার্যকর হয়ে ওঠে। এছাড়াও সমাজে বৈমষ্য তৈরির পিছনে যে কারণগুলো রয়েছে। তা হলো- অধিকারহীনতা, অজ্ঞতা, অসচেতনতা, দরিদ্রতা প্রভৃতি মোকাবিলায় সামাজিক কার্যক্রম মুখ্য পদ্ধতি। সমাজে বসবাসরত সকল মানুষ যাতে তার অধিকার ভোগ করতে পারে সে ব্যাপারে সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে সজাগ ও সচেতন করে আন্দোলনের প্রতি আকৃষ্ট করা যায়। যা তাদের অধিকার আদায়ের পথকে মসৃণ করে। আবার অজ্ঞতা ও কুসংস্কারাচ্ছন্ন জনসমষ্টি বৈষম্যের স্বীকার হয়। এসব ব্যক্তির ভ্রান্ত বিশ্বাস, কুসংস্কার, কুপ্রথার বিরুদ্ধে জনমত গঠন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করে তাদের পশ্চাৎমুখী মনোভাব দূর করা হলে বৈষম্য কমে আসে। তৃতীয়ত, অসচেতন মানুষ নিজেরাই নিজেদের বৈষম্যের জন্য দায়ী। তাই জনসমষ্টিকে সচেতন করে গড়ে তুলতে সামাজিক কার্যক্রমের বিকল্প ভাবা যায় না। চতুর্থত, দারিদ্র্যের ফলে আমাদের সমাজে বৈষম্য বৃদ্ধি পায়। সামাজিক কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কাজ সহজতর হয়। জনসংখ্যাজনিত বেকারত্ব ও নারীর পরনির্ভরশীলতার মনোভাব দূর করে উৎপাদনশীল মনোভাব তৈরিতে এ পদ্ধতি বাস্তবসম্মত ভূমিকা রাখে। সুতরাং দেখা যাচ্ছে, বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সমাজকর্মের সামাজিক কার্যক্রম পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর প্রক্রিয়া।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উক্ত পদ্ধতি সমাজ থেকে বৈষম্য দূরীকরণে সবচেয়ে বেশি কার্যকর। ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
