উক্ত পদ্ধতির সুনির্দিষ্ট ধাপসমূহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমাজকর্ম গবেষণার সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল ধাপ রয়েছে, যার ধারাবাহিকতায় কার্যক্রম সফলতায় পৌছে। সমাজকর্ম গবেষণার প্রথম ধাপটি হলো সমস্যা চিহ্নিতকরণ। ব্যক্তি, দল বা সমষ্টিকে প্রভাবিত করে এমন কোনো সমস্যা নির্বাচন করাই এ ধাপের মূল কাজ। দ্বিতীয় ধাপে রয়েছে উদ্দেশ্য নির্ধারণ। প্রতিটি গবেষণাকর্মের মধ্য দিয়ে গবেষক এক বা একাধিক উদ্দেশ্য অর্জন করার চেষ্টা করেন। এ পর্যায়ে গবেষণার উদ্দেশ্য সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করতে হয়। তৃতীয় ধাপ হলো অনুমান গঠন। এ অনুমান হলো গবেষণার ফলাফল সম্পর্কে পূর্ব সিদ্ধান্ত; যার সত্যতা নিরূপণ করার জন্য অনুসন্ধান চালানো হয়। চতুর্থ ধাপ হলো সাহিত্য পর্যালোচনা। গবেষণার বিষয়বস্তুর সাথে পরিচিতি লাভ এবং এ ব্যাপারে জ্ঞান বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট বইপুস্তক, প্রবন্ধ, জার্নাল ও' প্রকাশিত গবেষণাকর্ম অধ্যয়ন করা হয়। সাধারণভাবে সহজপ্রাপ্ত এবং প্রতিনিধত্বমূলক গবেষণাকর্মই কেবল পর্যালোচনা করা হয়। পঞ্চম ধাপ হলো গবেষণা নকশা প্রণয়ন। কখন, কীভাবে, কী ধরনের কতজন তথ্য সংগ্রহকারী দিয়ে কীরূপ ব্যবস্থাপনায় কত সময়ে গবেষণা সম্পন্ন করা হবে সে সম্পর্কে পরিকল্পনা গ্রহণেই এ স্তরে প্রধান কাজ। তথ্যাবলি সংগ্রহের পদ্ধতি ও প্রক্রিয়া নির্ধারণ করাও এ স্তরের কাজ। ষষ্ঠ ধাপ হলো তথ্য সংগ্রহের ধাপ। এ পর্যায়ে গবেষণা বিষয়ে তথ্য সংগ্রহ করতে হয়। তথ্য সংগ্রহে সাধারণত পর্যবেক্ষণ, সাক্ষাৎকার ও সরেজমিনে সাক্ষাৎকার কৌশল ব্যবহার করা হয়। সপ্তম ধাপে তথ্য প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ ব্যবহার করা হয়। তথ্যের কোডিং, শ্রেণিবদ্ধকরণ ও সারণিবদ্ধ প্রভৃতির মাধ্যমে তথ্য প্রক্রিয়া করে বিভিন্ন অনুকল্প ও চলকের নিরিখে তথ্য বিশ্লেষণ করা হয়। শেষ ধাপে রয়েছে গবেষণা প্রতিবেদন উপস্থাপন। এ পর্যায়ে সংগৃহীত তথ্যের আলোকে প্রাপ্ত ফলাফল প্রতিবেদন তৈরির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সুপারিশ পেশ করা হয়। এভাবে সমাজকর্ম গবেষণার ধাপসমূহ অনুসৃত হয়।'
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উক্ত পদ্ধতির সুনির্দিষ্ট ধাপসমূহ বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
