উদ্দীপকে শিহাব ব্যক্তি সমাজকর্মের কোন কোন নীতি অনুসরণ করেন? চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকে জনাব নজরুল ব্যক্তি সমাজকর্মের দুটি নীতির অনুসরণ করেছেন। যথা- যোগাযোগ নীতি ও গোপনীয়তা নীতি'। জনাব নজরুল আগত সাহায্যার্থীদের সমস্যার কথা মনোযোগ 'দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সাড়া প্রদান করেন। তার এ কাজটি ব্যক্তি সমাজকর্মের যোগাযোগ নীতির বাস্তব প্রয়োগ। যোগাযোগ বলতে তথ্য বিনিময়কে বোঝায়। তথ্য 'বিনিময়সহ সমাজকর্মী ও মক্কেলের মাঝে ভাব, অনুভূতি এবং সমস্যাসংক্রান্ত চিন্তার বিনিময় বোঝায়। মূলত এ নীতির ফলে সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যকার রসায়ন অত্যন্ত সুন্দর হয় বিধায় সমস্যা সমাধান প্রক্রিয়া সঠিকভাবে অগ্রসর হয়। দ্বিতীয়ত, জনাব নজরুল সাহায্যার্থীর তথ্য অন্য কারও নিকট প্রকাশ করেন না। এটা দ্বারা গোপনীয়তা নীতি অনুসরণের বাস্তবতা ফুটে উঠেছে। ব্যক্তি সমাজকর্মীর নিকট সমস্যাগ্রস্ত ব্যক্তির প্রকাশিত সকল তথ্যাবলির গোপনীয়তা রক্ষাবিষয়ক নীতিই হলো গোপনীয়তা নীতি। এ নীতির প্রতি আশ্বস্ত হলেই কেবল ব্যক্তি অকপটে তার সমস্যা সম্পর্কে তথ্যাদি প্রকাশ করে, যা সমস্যা' সমাধান কার্যক্রমকে গতিশীল করে।। অতএব সুস্পষ্টত বোঝা যাচ্ছে, উদ্দীপকে ব্যক্তি সমাজকর্ম নীতির যোগাযোগ নীতি এবং গোপনীয়তা নীতি অনুসৃত হয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে শিহাব ব্যক্তি সমাজকর্মের কোন কোন নীতি অনুসরণ করেন? চিহ্নিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
