উক্ত পদ্ধতির অন্যান্য প্রয়োগক্ষেত্রগুলো বিশ্লেষণ কর।
উত্তর: ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির প্রয়োগক্ষেত্র ব্যাপক ও বিস্তৃত। সমাজকর্মের পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে গতিশীল ও অর্থবহ পদ্ধতি হলো ব্যক্তি সমাজকর্ম। হাসপাতালে আগত রোগীদের মানসিক যন্ত্রণা লাঘব, রোগমুক্তির পর পুনর্বাসন প্রভৃতি ক্ষেত্রে সর্বপ্রথম বাংলাদেশে ব্যক্তি সমাজকর্মের সূচনা হয়। চিকিৎসা সম্পর্কে মানুষের অজ্ঞতা, কুসংস্কার দূর করে যথাযথ চিকিৎসা প্রদান ও স্বাস্থ্য চিকিৎসাক্ষেত্রে অবদান রাখে। দ্বিতীয়ত, স্কুলবঞ্চিত এবং বিদ্যালয়ে প্রাপ্য সুযোগ-সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ব্যক্তিগত, পারিবারিক ও প্রতিষ্ঠানিক সমস্যা দূর করে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্যও এ পদ্ধতি প্রয়োগ করা হয়। তৃতীয়ত, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সুস্বাস্থ্য, পুষ্টির উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রেও ব্যক্তি সমাজকর্মের আওতাভুক্ত। চতুর্থত, অপরাধীকে শারীরিক শাস্তি নয়, সংশোধন বা আচরণিক পরিবর্তন আনয়নে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগযোগ্য। প্রবেশন, আফটার কেয়ার সার্ভিস, জাতীয় কিশোর উন্নয়ন ও কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানে এ পদ্ধতি প্রয়োগ করা হয়। পঞ্চমত, সামাজিক সমস্যা যেমন বেকারত্ব, মাদকাসক্তি প্রভৃতিতে জড়িয়ে যুবসমাজ হতাশাগ্রস্ত হয়ে নানাবিধ অনৈতিক, অসামাজিক ও. অপরাধমূলক কাজে জড়িয়ে পড়লে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি এর সমাধান হিসেসে প্রয়োগ করা হয়। ষষ্ঠত, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা রোগীদের স্বাভাবিক জীবন-আচরণে ফিরিয়ে আনতে এ পদ্ধতি প্রয়োগ করা হয়। এছাড়া আরও যেসব প্রয়োগক্ষেত্রে রয়েছে, তা হলো- প্রবীণকল্যাণ মাদকাসক্তি নিরাময়, নারী উন্নয়ন প্রভৃতি।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উক্ত পদ্ধতির অন্যান্য প্রয়োগক্ষেত্রগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
