উক্ত পদ্ধতিটি আর কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে? মতামত দাও।
উত্তর: ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির প্রয়োগক্ষেত্র অনেক বিস্তৃত এবং এটি বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষাগত পরিবেশে ব্যক্তিগত পর্যায়ে সাহায্যার্থীদের সহায়তা করে থাকে। সমাজে যেসব ব্যক্তি ব্যক্তিগত, পারিবারিক বা মানসিক সমস্যায় ভুগছেন, তাদের সহায়তা করাই এর মূল লক্ষ্য। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয় রোগীদের মানসিক ও সামাজিক সহায়তা দেওয়ার জন্য। চিকিৎসার পাশাপাশি তাদের পরিবারকেও মানসিকভাবে প্রস্তুত করা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা, একাডেমিক চাপ, মানসিক উদ্বেগ এবং পারিবারিক সংকট কাটিয়ে উঠতে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়। পরিবার ও শিশুকল্যাণ কেন্দ্র ও ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়। বিশেষ করে অনাথ শিশুদের মানসিক বিকাশ নিশ্চিত করা, পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের পুনর্বাসন এবং তাদের মানসিক সহায়তা প্রদানে ব্যক্তি সমাজকর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধ সংশোধন কেন্দ্রেও ব্যক্তি। সমাজকর্মের প্রয়োগ লক্ষণীয়। সমাজ থেকে বিচ্যুত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে ব্যক্তি সমাজকর্মীরা অপরাধীদের সাথে কাজ করেন। এক্ষেত্রে প্রোবেশন ও প্যারোল ব্যবস্থার মাধ্যমে সমাজে তাদের পুনর্বাসন করা হয়। শ্রম ও শিল্প প্রতিষ্ঠানে কর্মচারীদের কর্মক্ষেত্রে সৃষ্ট সমস্যা, কাজের চাপ, পারিবারিক অশান্তি এবং অন্যান্য মানসিক চাপে ভুগলে সমাজকর্মীরা তাদের পাশে দাঁড়ান। এছাড়াও পরিবার ও শিশুকল্যাণ, যুব অসন্তোষ দূরীকরণ, মানসিক রোগীদের চিকিৎসা, মাদকাসক্তি নিরাময়, প্রবীণকল্যাণ ও নারী উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যায়। এভাবেই ব্যক্তি সমাজকর্ম বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যার মাধ্যমে ব্যক্তি, পরিবার এবং সমাজ উপকৃত হয়।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উক্ত পদ্ধতিটি আর কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
