উদ্দীপকে শাপলার সমস্যা সমাধানে সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শাপলার সমস্যা সমাধানে সমাজকর্মের মৌলিক পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের মাধ্যমে পারিবারিক বিভিন্ন সমস্যা যেমন- দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক ভাঙন প্রভৃতি সমস্যা দূর করা সম্ভব। ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্য প্রক্রিয়া যার মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনের পাশাপাশি তাকে নিজের সমস্যা মোকাবিলায় সক্ষম করে তোলা হয়। এর ফলে ব্যক্তি পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানের মাধ্যমে সুষ্ঠু সামাজিক ভূমিকা পালনের' সামর্থ্য অর্জন করে। ম্যারি রিচমন্ড বলেন, ব্যক্তি সমাজকর্ম হচ্ছে সেসব প্রক্রিয়ার সমষ্টি, যেগুলো ব্যক্তিকে তার সামাজিক পরিবেশ ও সমাজস্থ অন্যান্য মানুষের সঙ্গে সচেতন ও কার্যকর সামঞ্জস্য বিধান এবং বিকাশে সাহায্য করে। উদ্দীপকের শাপলা ও জনির মধ্যে মনোমালিন্য তাদের দাম্পত্য কলহকে নির্দেশ করে। তাদের এ সমস্যা ব্যক্তি সমাজকর্মের প্রয়োগক্ষেত্রের আওতাভুক্ত। তাই বলা যায়, শাপলার সমস্যা সমাধানে সমাজকর্মের মৌলিক পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে শাপলার সমস্যা সমাধানে সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতি প্রয়োগ ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
