উদ্দীপকে উল্লিখিত সমস্যাবলি সমাধানে কোন পদ্ধতির প্রয়োগ যথার্থ বলে তুমি মনে কর? তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যাবলি সমাধানে সামাজিক কার্যক্রম পদ্ধতি প্রয়োগ যথার্থ বলে আমি মনে করি। উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো মূলত সমাজে বিরাজমান কুসংস্কার, কুপ্রথা, গোঁড়ামি ও অজ্ঞতা থেকে সৃষ্ট। এগুলো সমাজ থেকে দূরীকরণে সামাজিক কার্যক্রমই হলো প্রধান হাতিয়ার। সামাজিক কার্যক্রমে ধারাবাহিকভাবে এসব সমস্যা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রথমে সমস্যা চিহ্নিতকরণ করে সমস্যার বিষয়ে গবেষণা করতে হয়। তারপর জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হয়। যার প্রেক্ষিতে সমাধান পরিকল্পনা গ্রহণ করেন সংশ্লিষ্ট দল ও গোষ্ঠীর সমর্থন লাভ করে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে, যার কার্যকরণ করে মূল্যায়নের মধ্য দিয়ে এর প্রয়োগ শেষ হয়। তাই জন এল হিল বলেন, সামাজিক কার্যক্রমকে একটি সুসংগঠিত দলীয় প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। যার মাধ্যমে ব্যাপক সামাজিক সমস্যা সমাধান করা হয়। এজন্য উদ্দীপকের সমস্যাগুলো এ পদ্ধতি দ্বারা দূর করা যেতে পারে। তাই আর্থার ডানহাম বলেন, সামাজিক কার্যক্রম হলো এমন একটি যৌথ উদ্যোগ বা প্রচেষ্টা যার মাধ্যমে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে রাধা প্রদান করা হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের সমস্যাবলি সমাধানে সামাজিক কার্যক্রমই যথার্থ হবে।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যাবলি সমাধানে কোন পদ্ধতির প্রয়োগ যথার্থ বলে ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
