উদ্দীপকের সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পেশাদার সমাজকর্মের অন্যতম মৌলিক পদ্ধতি ব্যক্তি সমাজকর্মের ইঙ্গিত রয়েছে। ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি, যা সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত প্রতিভা, দক্ষতা ও ক্ষমতার বিকাশ সাধন করে। নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ব্যক্তিকে এমনভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়তা করে; যাতে সে নিজেই নিজের সমস্যার কার্যকর মোকাবিলা করে সুষ্ঠু ও যথাযথভাবে সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম হয়। ব্যক্তি সমাজকর্ম মূলত সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিয়েই কাজ করে। ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞায় Marry E. Richmond বলেন, "ব্যক্তি সমাজকর্ম হলো সেসব প্রক্রিয়ার সমষ্টি, যা ব্যক্তিকে তার সামাজিক পরিবেশ ও সমাজের অন্যান্য মানুষের সাথে সচেতনভাবে কার্যকরী সামঞ্জস্য বিধানের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে।" উদ্দীপকে কায়েস সাহেব তার মাদকাসক্ত ছেলেকে সংশোধনের জন্য নিরাময় কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্মরত সমাজকর্মী ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি সমাধানের চেষ্টা করেন। এক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক এই সমস্যাটি সমাধানে সমাজকর্মীর প্রধান দায়িত্ব হলো সমাজকর্মের জ্ঞান ব্যবহার করে কায়েস সাহেবের মাদকাসক্ত ছেলেকে সমস্যা মোকাবিলায় সক্ষম করে তোলা। প্রকৃতপক্ষে মাদকাসক্তি থেকে মুক্তি পেতে হলে প্রচুর মানসিক দৃঢ়তা অর্জন করতে হয়। এজন্য সাহায্যার্থীর সমর্থনের প্রয়োজন পড়ে। আর ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির সাহায্যে সাহায্যার্থীকে অনুরূপ সহায়তা প্রদান করা হয়। এর ফলে সে সমস্যা মোকাবিলায় সামর্থ্য অর্জন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের ইঙ্গিত রয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকের সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
