উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে উপযুক্ত সমাজকর্ম পদ্ধতির নাম বসিয়ে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে উপযুক্ত সমাজকর্ম পদ্ধতি হলো সমাজকর্ম গবেষণা। সমাজকর্ম গবেষণা হলো সমাজকর্মে ব্যবহৃত জ্ঞান, কৌশল ও পদ্ধতিসমূহের ধারণা ও সাধারণীকরণের মাধ্যমে যথার্থতা ও কার্যকারিতা নির্ণয়ের বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া, যা সমাজের ব্যক্তি, দল ও সমষ্টিকেন্দ্রিক সমস্যাসমূহের কারণ, প্রকৃতি নির্ণয়ের মাধ্যমে তা সমাধানে যথাযথ প্রয়োগ করা যায়। উদ্দীপকের ছকটিতে সমস্যা নির্বাচন, উদ্দেশ্য নির্ধারণ, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রকাশ এ তথ্যগুলো দেওয়া হয়েছে। এগুলো মূলত সমাজকর্ম গবেষ্ণায় ধাপসমূহের কয়েকটি ধাপ। যে বিষয়ে গবেষণা করা হবে, তাই সমস্যা। প্রথমে সমস্যা নির্ধারণ করতে হয়। দ্বিতীয়ত, উদ্দেশ্য ছাড়া কোনো কাজই সফল হয় না। তাই গবেষণার উদ্দেশ্য নির্ধারণ করে নিতে হয়। তৃতীয়ত, তথ্য সংগ্রহ হলো গবেষণায় প্রাসঙ্গিক সকল তথ্য সংগ্রহ করা। চতুর্থত, গবেষণার ফলে প্রাপ্ত তথ্য রিপোর্ট বা প্রতিবেদন প্রকাশ করতে হয়। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের তথ্যগুলো মূলত সমাজকর্ম গবেষণায় ধাপ। তাই'?' চিহ্নিত স্থানে অবশ্যই সমাজকর্ম গবেষণা পদ্ধতিটি বসবে।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে উপযুক্ত সমাজকর্ম পদ্ধতির নাম বসিয়ে ব্যা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
