উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে উপযুক্ত সমাজকর্ম পদ্ধতির নাম বসিয়ে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে সমাজকর্মের অন্যতম সহায়ক পদ্ধতি সমাজকর্ম গবেষণা বসবে। সমাজকর্ম গবেষণা বলতে সাধারণত সমাজকর্মের জ্ঞান ও ধারণাসমূহ প্রতিষ্ঠা, প্রসার ও সাধারণীকরণের জন্য তথ্য সংগ্রহমূলক ধারাবাহিক অনুসন্ধানকে বোঝায়। সমাজকর্ম গবেষণার মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিজ্ঞানভিত্তিক পরীক্ষা 'ও তথ্য সংগ্রহ করা হয়। Walter A. Friedlander সমাজকর্ম গবেষণার সংজ্ঞায় বলেন, "সমাজকর্ম গবেষণা হচ্ছে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, প্রত্যয় এবং তত্ত্বের যাচাই, সাধারণীকরণ এবং প্রসারের লক্ষ্যে সমাজকর্ম সংগঠন, কার্যক্রম এবং পদ্ধতির যথার্থতা নির্ণয়ের বিজ্ঞানভিত্তিক ও পর্যালোচনামূলক অনুসন্ধান।" সমাজকর্ম বিষয়ের মানোন্নয়ন, সামাজিক সেবা ও কর্মসূচির প্রণয়ন ও বাস্তবায়ন, সমস্যা সমাধানে সমাজকর্ম পদ্ধতিগুলোর যথার্থতা নিরূপণ, সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা বিশ্লেষণ এবং সমাধানের কৌশল নির্ধারণে সমাজকর্ম গবেষণা কতকগুলো সুনির্দিষ্ট ধাপ অতিক্রমের মাধ্যমে গবেষণাকার্য পরিচালনা করে থাকে। সমাজে অনেক ধরনের সমস্যা থাকবে। এসব সমস্যা থেকে গুরুত্ব অনুসারে সমস্যা নির্বাচন করে গবেষণাকার্য পরিচালনা করা হয়। এক্ষেত্রে অনুমান গঠন, নকশা, প্রণয়ন, পদ্ধতি নির্ধারণ, তথ্য সংগ্রহ, তথ্য প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণ, সর্বশেষ তথ্য মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়। সমাজকর্ম গবেষণা ব্যক্তি ও সমাজজীবন সম্পর্কে বিভিন্ন বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে সুষ্ঠু সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে কার্যকর ভূমিকা পালন করে। এ প্রেক্ষিতে সমাজসেবা কার্যক্রমের মান উন্নয়ন, বাস্তব তথ্য সরবরাহ, সমাজকল্যাণ কর্মসূচির মূল্যায়ন ও ভবিষ্যৎ পথনির্দেশনা দানে সমাজকর্ম গবেষণা সমাজকর্মীদের বিশেষ সাহায্য করে থাকে। এর ফলে সমাজকল্যাণ বা সমাজকর্ম প্রশাসনের কার্যকারিতা এবং সমাজকর্মীদের দক্ষতা বহুগুণে বৃদ্ধি পায়।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে উপযুক্ত সমাজকর্ম পদ্ধতির নাম বসিয়ে ব্যাখ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
