উদ্দীপকে কোন পদ্ধতি অনুসরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মের অন্যতম সহায়ক পদ্ধতি সামাজিক কার্যক্রমের প্রতি ইঙ্গিত রয়েছে। সামাজিক কার্যক্রম সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি। এ পদ্ধতি সুসংগঠিত দলীয় প্রচেষ্টায় জনগণের মাঝে সচেতনতা আনয়ন করে ব্যাপক সামাজিক আন্দোলনের মাধ্যমে বাঞ্ছিত পরিবর্তন ও সংস্কার সাধনের জন্য, সামাজিক নীতি আইন ও প্রশাসনকে প্রভাবিত করে থাকে। এ পদ্ধতিটি সমাজস্থ ক্ষতিকর প্রথা, কুসংস্কার, অজ্ঞতা জড়তা ও বিভিন্নমুখী সমস্যা সমাধানের ক্ষেত্রে পথনির্দেশক হিসেবে কাজ করে। সামাজিক কার্যক্রমের মূল লক্ষ্য হলো বাঞ্ছিত সামাজিক পরিবর্তন আনয়নে সাহায্য করা। উদ্দীপকে শারমীন জাহান গ্রামীণ এলাকায় বিরাজমান কুসংস্কার, কুপ্রথা, গোঁড়ামি ও অজ্ঞতা দূরীকরণে কাজ করেন। এক্ষেত্রে তিনি অবশ্যই সামাজিক কার্যক্রম পদ্ধতি অনুসরণ করেন। কেননা তার কার্যক্রমের সাথে সামাজিক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য মিলে যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে শারমীন জাহান সমাজকর্মের সহায়ক পদ্ধতি সামাজিক কার্যক্রমের অনুসরণ করেছেন।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকে কোন পদ্ধতি অনুসরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
