উদ্দীপকের কাঠামোগত সমাজকর্মের কোন পদ্ধতি দেখানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কাঠামোতে সমাজকর্মের দল সমাজকর্ম পদ্ধতি দেখানো হয়েছে। কাঠামোতে মূলত দল সমাজকর্মের উপাদানগুলো দেখানো হয়েছে। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর মধ্যে দল সমাজকর্ম অন্যতম। দল সমাজকর্ম হলো দলের সমস্যা সমাধানের জন্য দলকে গঠনমূলক দলীয় অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সদস্যদের স্বাভাবিক ভূমিকা পালনে সহায়তা করার এক সুপরিকল্পিত উপায়। যেসব উপকরণ ও মৌল বিষয়াদি নিয়ে দল সমাজকর্মের কাঠামো গঠিত সেসব উপকরণকে দল সমাজকর্মের উপাদান বলা হয়। এরা পরস্পর সম্পর্কিত। দল সমাজকর্মের ধারণা বিশ্লেষণ করলে এর পাঁচটি উপাদান লক্ষ করা যায়। দল সমাজকর্মের উপাদান পাঁচটি। যথা- দল, দলীয় সদস্যদের প্রয়োজন ও চাহিদা, প্রতিষ্ঠান, দল সমাজকর্মী বা পেশাদার প্রতিনিধি ও দল সমাজকর্ম প্রক্রিয়া। এই পাঁচটি উপাদান উদ্দীপকের কাঠামোতে দেওয়া উপাদানগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই উদ্দীপকের কাঠামো সমাজকর্মের দল সমাজকর্ম পদ্ধতিকে ইঙ্গিত করেছে।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকের কাঠামোগত সমাজকর্মের কোন পদ্ধতি দেখানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
