ব্যক্তি সমাজকর্ম বলতে কী বোঝায়?
উত্তর: ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম অনুশীলনের পদ্ধতিকে পেশাদার সমাজকর্মের পরিভাষায় ব্যক্তি সমাজকর্ম বলা হয়। সমাজকর্মের ঐতিহ্যগত পদ্ধতি হলো ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত প্রতিভা, দক্ষতা ও ক্ষমতার বিকাশ সাধন করে। ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞায় ম্যারি রিচমন্ড বলেন, "ব্যক্তি সমাজকর্ম হলো সেসব প্রক্রিয়ার সমষ্টি, যা ব্যক্তিকে তার সামাজিক পরিবেশ ও সমাজের অন্যান্য মানুষের সাথে সচেতনভাবে কার্যকরী সামঞ্জস্য বিধানের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশের সহায়তা করে।"
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
ব্যক্তি সমাজকর্ম বলতে কী বোঝায়?
উত্তর
